somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামছা আকিদা জাহান
কতগুলি প্রশ্ন আমাকে ছেলেবেলা থেকেই চিন্তান্বিত করেছে, এগুলোর উত্তর আমি বহু জায়গায় খুঁজেছি, কিন্তু বৎসর বৎসর চলে যায় মেলেনি উত্তর

Its not a case of pregnancy..

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কলোনীতো ভাবী (যেহেতু আমি কলোনীতে থাকি) দৈর্ঘ্যের চেয়ে প্রস্থে আনুপাতিক হারে কিছুটা বেশী হলেও দৃষ্টি কটু নন। তবে তার বেশ সুন্দর পরিপাটি একটি ভূরি আছে ;) । যা দেখলে মাঝে মাঝে আমার নিজেরই ভয় লাগে এবং আতংকিত আমি নিজের ভূরি কমাবার উদ্দ্যেশে একটু হাঁটাহাঁটির চেস্টা করি (যদিও আমার নিজেরও দৈর্ঘ্য প্রস্থের আনুপাতে গরমিল আছে আর ব্লগে বসার কারনে ভূরি ঊর্ধ্বাকাশের পানে তাকাবার পায়তারা করছে)।

ভাবীর মাথায় বুদ্ধির উদয় হল তিনি ভূরি কমাবার উদ্দ্যেশে AB KING কিনে আনলেন। AB KING এর উপর চড়ে বসলে বেশ আয়োজন করে, ডিভিডি প্লেয়ার এ গান ছেড়ে দিয়ে, হাতে কাছে টাওয়েল পানির গ্লাস সব গোছগাছ করে নিয়ে খুবই সুন্দর ভাবে ব্যায়াম করা শুরু করলেন।

প্রথমে AB KING এর উপর চিত হয়ে শুয়ে পড়লেন, কিন্তু এবার যে উঠতে হবে । আর তো উঠা যাচ্ছে না। বেশ কিছুক্ষন চেষ্টা করার পর তিনি সেখান থেকে গড়িয়ে নামলেন।

পুর্ন উদ্দ্যামে তিনি আবার শুরু করলেন। এবারও সেই একই সমস্যা তবে হ্যা- এবার তিনি উঠে বসতে পেরেছেন। মনে মনে বাহবা দিলেন নিজেকে। একটু কষ্ট করেই তো পাড়লেন। হাল ছাড়া যাবে না । লেগে থাকলেই ভূরি কোথায় চলে যাবে। কল্পনায় নিজেকে কারিনার মত জিরো ফিগারের একজন বানিয়ে ফেললেন।

কিন্তু কল্পনা আর বাস্তবে অনেক দূরত্ব। তিনি তিনবারের বেশী উঠ-বস করতে পারলেন না। ভাবলেন আজ প্রথম দিন থাক এই পর্যন্তই কাল একটু বেশি করবেন। সন্ধ্যার দিকে তিনি খেয়াল করলেন তার হাত,পা,ঘাড়, কোমর ব্যথা ব্যথা করছে। মনে মনে খুব খুশী হলেন, ব্যায়ামে কাজ দিচ্ছে। চর্বি গলছে:|!! পরদিন সাকালে আর বিছানা থেকে উঠতে পারেন না -তার সর্বাঙ্গে ব্যথা । শুরু করলেন উহ্‌হ্‌ ? আহ্‌হ্‌। এই ভাবেই সারাদিন গেল। এই ব্যথা নিয়ে আজ ব্যায়াম করা -- অসম্ভব !!

রাতে এক জায়গায় দাওয়াত ছিল। যত কষ্টই হোক দাওয়াতে যেতে হবে । গেলেন দাওয়াত খেতে এবং সুস্বাদু খাদ্য সামগ্রী যতটুকু যে ভাবে গলঃধীকরণ করা যায় করলেন। কি বিশেষ কারনে যে তার বদ হজম হল কেউ বুঝতে পারলাম না। সারা রাত টয়লেট বিছানা করেই কাটিয়ে দিলেন। গায়ের ব্যথা ও পেটের ব্যথা একত্রিত হয়ে তিনি একে বারেই কাবু হয়ে গেলেন। সকালে এম্বুলেন্স এল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতেলে।

আমাদের এখানে একটা খ্রিষ্টান মিশনারী হাসপাতাল আছে। যার বেশীর ভাগ ডাক্তার,নার্স ও ব্রাদার বিদেশী। অত্যাধুনিক ঝকঝকে তকতকে একটি হাসপাতাল। হাসপাতালের সকল বিদেশী স্টাফ এই দেশে এসে প্রথমেই দিনাজপুরের আঞ্চলিক ভাষাটা শিখে নেয় রুগীর সমস্যা বোঝার জন্য। তারা চমৎকার বাংলা বলে। এই হাসপাতালের ভিতরে ঢুকলেই মনে হয় আমরা হঠাৎ করে আমাদের দেশের বাইরে চলে এসেছি।

এম্বুলেন্স হাসপাতালের ভিতরে ঢুকে পোর্চের নিচে এসে দাঁড়াল। করিৎকর্মা ওয়ার্ডবয় হুইল চেয়ার নিয়ে হাজির। ভাবী উহহ্‌ আহ্‌ করতে করতে এম্বুলেন্স থেকে নামলেন। ওয়ার্ডবয় একজন নার্সকে আসতে ইশারা করলেন। নার্স ছুটে এল । ভাবী কোঁকাতে কোঁকাতে হুইল চেয়ারে যেয়ে বসলেন। ওয়ার্ডবয় ক্ষিপ্র দ্রুততার সাথে রুগী নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। সামনে লেবার রুমের স্লাইডিং ডোর খুলে গেল, হুইলচেয়ার এবার নার্সের হাতে। অন্যান্য নার্স, আয়া ছুটে এলেন।
ডাক্তার অত্যান্ত মলায়েম কন্ঠে বললেন-- মা একটু কষ্ট করে এই বেডে উঠুন। এইবার ভাবীর পালা।
তিনি অবাক বিস্ময়ে বলে উঠলেন -----আমি কেন ওখানে উঠব? আমার তো ডাইরীয়া হয়েছে।X((

নার্স এবং ডাক্তার এবার পুরোপুরি বাংলা ভুলে যেয়ে নিজেদের মাতৃভাষায় বলে উঠলেন
Nurse---Are u a patient of diarrhoea??
Doctor----- What!! its not a case of pregnancy..


বলা বাহুল্য তার ভূরি দেখেই সবাই ভেবে নিয়েছেন তিনি প্রসব বেদনায় কাতর । তাই তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে লেবাররুমে। :P
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২২
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×