somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুম আহমদ ১৪
এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

সিনেমা বিষয়ক একটি রচনা : গেরিলা – একটি মুক্তিযুদ্ধের সিনেমা

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকা

রাসেল ভাই মেরিল্যান্ড থেকে আসছেন, লিভিং রুমে বসে উনার সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় টিভিতে একটা চ্যানেল চলছিল যেটাতে দেখলাম একটা বাংলা মুভি চলছে। মুভির নামটা জানিনা, অভিনেতা রাইসুল আসাদ, সিনেমার শেষের দিকে দেখলাম আসাদের ঝড়ে তার বউ ও মেয়ে মারা যায়। ছবিটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ছবি শুরু হয়। ছবির প্রথম দৃশ্যে দেখলাম জয়া আহসান আর ফেরদৌস কে, ওদের দেখেই আমি রাসেল ভাইকে বললাম – ভাই এই ছবির নাম মনে হয় গেরিলা। ছবিটা দেখতে হবে। অনেকদিন ধরে দেখব দেখব করে দেখা হচ্ছে না। আজকে দেখবই, উনিও বললেন ঠিক আছে। দুজনে মিলে গেরিলা দেখা শুরু করলাম।

যে বিষয়ে আগে কিছুটা আইডিয়া ছিল

মুভিটার রিভিউ আগে অনেক পড়েছি, তাই বেশ কিছু তথ্য জানাই ছিল যেমন সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান অবলম্বনে নাসিরউদ্দীন ইউসুফের পরিচালনায় ছবিটি নির্মিত। ছবিটির পোস্টার দেখলেই বুঝা যায় এটা একটা মুক্তিযুদ্ধের ছবি, পোস্টারে স্পষ্ট করেই লেখা আছে গেরিলা – একটি মুক্তিযুদ্ধের সিনেমা। ছবির মুল চরিত্রের নাম বিলকিস বানু, তাকে ঘিরে গেরিলা সিনেমার মুল কাহিনী গড়ে উঠেছে। বিলকিসের মতো হাজার হাজার নারী নানা উপায়ে নানা ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন,এই ছবিতে বিলকিস যেন তাদেরই প্রতিনিধিত্ব করেছেন।

কাহিনীটা সংক্ষেপে করলে যা হয়

বিলকিসের স্বামী হাসান পত্রিকা অফিসে কাজ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ হাসান অফিসে যায় কিন্তু সে আর ফিরে আসেনা, সে নিখোঁজ হয়ে যায়। স্বামী নিখোঁজ হওয়ার পর বিলকিস গেরিলা নামের একটি পত্রিকার সাথে সে জড়িয়ে যায়। সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনা, কিন্তু মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরণের সাহায্য-সহযোগিতা, মুক্তিযোদ্ধাদের অর্থ যোগান, অস্ত্র সরবরাহ, ঢাকায় বিভিন্ন গেরিলা অপারেশনে পরোক্ষভাবে সহায়তা করতে থাকে। আর তাঁর সাথে জড়িত থাকে সমাজের উচ্চশ্রেণীয় মিসেস খান এবং কবি ও গীতিকার আলতাফ মাহমুদ। মিসেস খান আর আলতাফ মাহমুদের সাথে তার যোগাযোগ প্রায় হয়। একদিন মিসেস খানের সাথে দেখা করতে গিয়ে দেখে পাকিস্তানী আর্মির গাড়ি মিসেস খানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সে মিসেস খানের কাছে জানতে চায় পাকিস্তানী আর্মির গাড়ি তার বাড়িতে কেন। মিসেস খান জানান পাকিস্তানি এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের একটা অনুষ্ঠানে তাকে দাওয়াত দিতে এসেছিলেন, যে অনুষ্ঠানে পাকিস্তানী অনেক কর্মকর্তা থাকবেন। এটা শুনে বিলকিস সিদ্ধান্ত নেয় যে সে ঐ অনুষ্ঠানে আক্রমণ করবে। প্ল্যান করা হয়, সে মিসেস খানের গেস্ট হয়ে সেই পার্টিতে যাবে, যাওয়ার পর সুযোগ বুঝে টয়লেটে বোমা লাগিয়ে বেরিয়ে তারা অনুষ্ঠান থেকে বেরিয়ে যাবে। প্ল্যান মত সফলভাবে বোমা স্থাপন করে সে বেরিয়ে আস্তে পারলেও একজন সেনাকর্মকর্তার জোরাজুরিতে মিসেস খান বেরিয়ে আসতে পারেননি। যে কারণে মিসেস খান সেখানেই শহীদ হন। এই অপারেশনের পর পাকিস্তানী সেনারা আরও হিংস্র হয়ে উঠে। রাজাকারদের সহযোগিতায় তার বিলকিসের কয়েকজন সহযোদ্ধাদের ধরে ফেলে। আর তাঁদের মাঝেই একজন ফাঁস করে দেয় আলতাফ মাহমুদ এবং বিলকিসের নাম। পাকিস্তানী আর্মি আলতাফ মাহমুদ-কে ধরে ফেলে। আলতাফ মাহমুদের বউয়ের মাধ্যমে খবর পেয়ে ভাসুরের সহযোগিতায় ঘর থেকে পালায় বিলকিস। রওনা হয় তাঁর বাপের বাড়ি জলেশ্বর-এর দিকে। এখান থেকে শুরু হয় আরেক ঘটনা। সে বোরকা পড়ে ট্রেনে উঠে, কিন্তু গন্তব্যে পৌছার আগে ট্রেন থেমে যায় কারণ কারণ সামনে ব্রিজ ভাঙা তাই ট্রেন আর সামনে যেতে পারবেনা। সে রেল লাইন ধরে হাঁটা শুরু করে। কিছু হাটার পর সে খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। ফলো যে করছিল সেও একজন মুক্তিযোদ্ধা, তার নাম সিরাজ। সে বিলকিসের ভাই খোকন কমান্ডারের আন্ডারে কাজ করছে। সে সিরাজের কাছে তার ভাই খোকন কমান্ডারের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। এক সময় তারা দুইজন হেঁটে হেঁটে জলেশ্বরী পৌছায়। কিন্তু সে তার ভাইয়ের কাছে পৌছার আগেই জানতে পারে খোকনকে পাকিস্তানিদের সহায়তায় রাজাকাররা জবাই করে ফেলছে। অবশেষে সে ভাইয়ের লাশ দেখতে গিয়ে আর্মির হাতে ধরা পড়ে। বিলকিস বন্দি হয়, কিন্তু আত্মসমর্পণ করেনা পাকিস্তানীদের কাছে। শেষ পর্যন্ত বাংলার মানুষের জন্য, দেশের মুক্তির জন্য এবং নিজের সম্ভ্রম রক্ষার জন্য সে নিজেকে আত্মোৎসর্গ করে।

মুভির চরিত্রগুলা নিয়ে কিছু বলি

বিলকিস চরিত্রে জয়া আহসানের অভিনয় ছিল এক কথায় অসাধারণ এবং স্বতঃস্ফূর্ত। তার অভিনয়ে ছবিটাকে অন্যরকম একটা উচ্চতায় নিয়ে গেছে। ছবিতে তার যে কয়টা রূপ দেখেছি, সব রূপেই তিনি ছিলেন সাবলীল। মিসেস খান চরিত্রে শম্পা রেজা একদম পারফেক্ট। বিলকিসের ভাসুর তসলিম সর্দার চরিত্রে ছিলেন এটিএম শামসুজ্জামান, যদিও চরিত্রটার ব্যাপ্তি তেমন একটা ছিলনা। যাই ছিল তাতেই তিনি দেখিয়ে দিয়েছেন তার জাত। আলতাফ মাহমুদের চরিত্রে আহমেদ রুবেলকে বেশ মানিয়েছে। রাজাকারদের ভূমিকায় যারা অভিনয় করেছেন সবার অভিনয় রাজাকারদের মতই হয়েছে, সবচেয়ে মানিয়েছিল আবুল কালাম আজাদ আর চাষিকে । শতাব্দী ওয়াদুদের অভিনয় পাকিস্তান মেজর চরিত্রটাকে তেমন ভয়াবহ কোনো চরিত্র হিসেবে উপস্থাপন করতে পারেননি। তাই পাকিস্তানি আর্মি অফিসার চরিত্রে শতাব্দী ওয়াদুদের অভিনয় তেমন একটা ভাল হয়নি। মুক্তিযোদ্ধা সিরাজের চরিত্রটা যে করেছে তার অভিনয়টা ছিল প্রাণবন্ত।

যে ডায়লগ বারবার শুনতে মন চায়

- যখন পাকি আর্মিরা জিজ্ঞেস করে কে আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ দাড়িয়ে উঠে বলে: “আমি আলতাফ মাহমুদ”!
- স্থানীয় মাওলানা এটিএম শামসুজ্জামানকে শান্তি কমিটির সদস্য হওয়ার প্রস্তাব দেওয়ায় এটিএম শামসুজ্জামান, তাকে বলেন :’তোমার ওই শান্তি কমিটিরে, ওর মেম্বার-গো আর তামাম রাজাকার বাহিনীরের আমি টিকটিকি দিয়া —-(বিপ) চুতমারানির পোলা, বাইর হ এইখান থিকা’!

যে দৃশ্য মুখ থেকে অটো গালি বেরিয়েছে

- তসলিম সর্দার ও কমান্ডার খোকনকে রাজাকাররা জবাই করা দৃশ্য।
- দুধওয়ালা নরেনকে যখন রাজাকাররা ন্যাংটা করে সে হিন্দু না মুসলমান সেটা দেখে।
- বাড়ির কাজের মেয়েকে যখন রাজাকাররা ধর্ষণ করে মেরে ফেলে।

ছবির দূর্বল কয়েকটা দিক -

- ক্লোজ আপ কয়েকটা শটে পর্দা কাঁপাকাঁপি করছিল।
- কিছু দৃশ্য অপ্রয়োজনীয় ছিল, যেগুলা পরবর্তী দৃশ্যের সাথে ধারাবাহিক ছিল না।
- ফ্ল্যাশব্যাকে ফেরদৌস বিভিন্ন সময়ে বিভিন্ন দৃশ্যে কেমন জানি বেমানান ছিল।
- তুলনামুলকভাবে একটা চরিত্রকেই বেশি হাইলাইট করা হয়েছে বেশি।
- অপারেশনের দৃশ্য চিত্রায়নগুলো আরও ভাল হতে পারতো।
- গানের চিত্রায়ন তেমন ভাল হয়নি এবং কিছু কিছু জায়গায় গান আননেসেসারি মনে হয়েছে।

বুঝতে অক্ষম হয়েছি যে জিনিস -
- শতাব্দী ওয়াদুদকে দিয়ে ঢাকার আর্মি অফিসার এবং জলেশ্বরের সুবেদার সরফরাজ দু’টি চরিত্র করানোর মাজেজটা ধরতে আমি ব্যর্থ হয়েছি।

উপসংহার

ছবি দেখা শেষ হওয়ার পর রাসেল ভাই বলে উঠলেন – অনেকদিন পর একটা সুন্দর বাংলা ছবি দেখলাম, অনেকদিন পর কিছু সময় ভালো কাটলো। এই ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আর রাসেল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের কিছু ভাল সময় উপহার দেয়ার জন্য !

পুরা ছবিটা দেখা যাবে এখানে:

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×