somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল শো এবং আর্জেন্টিনা-ব্রাজিল স্বপ্নের ফাইনাল

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল শো শুরু হতে যাচ্ছে। যে শো'য়ের জন্য আমরা চার বছর অপেক্ষা করছি। আই এম টকিং এ্যাবাউট ওয়াল্ড কাপ ফুটবল ২০১৪। তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু না লিখলে কেমন জানি আদুরা আদুরা লাগে। তাই এই ব্লগের অবতরণ-

প্রেডিকশন এ্যাবাউট গ্রুপ রাউন্ড
গ্রুপ "এ" একটা সহজ গ্রুপ। এই গ্রুপ থেকে ব্রাজিল আর ক্রুশিয়া যাবে সেকেন্ড রাউন্ডে। তবে ক্যামেরুন একটু ঝামেলা করতে পারে।

গ্রুপ "বি" থেকে স্পেন আর হল্যান্ড যাবে সেকেন্ড রাউন্ডে। চিলি আর অষ্টলিয়াকে হিসাবের বাহিরে রাখছি।

গ্রুপ "সি" থেকে সেকেন্ড রাউন্ডে কে যাবে সেটা প্রেডিক্ট করা সহজ হবেনা। কারণ সব টিমই প্রায় সমান। তবে আমার হিসাবে কলম্বিয়া আর আইভরি কোস্ট কিছুটা এগিয়ে। তবে জাপান অথবা গ্রীসকেও হিসাবে রাখতে হবে।

গ্রুপ "ডি" একটু টাফ গ্রুপ। এখান থেকে ইতালির সাথে কে যাবে সেটা বলাটা ভেরি ডিফিকাল্ট। তবে উরুগুয়ে আর ইংল্যান্ডের মাঝে আই ইউল গো ফর উরুগুয়ে। যদিও এবারের ইংল্যান্ড টিমটা অনেক ব্যালেন্স।

গ্রুপ "ই" থেকে ফ্রান্সের সাথে যাবে সেকেন্ড রাউন্ডে যাবে সুইজারল্যান্ড। হন্ডুরাস আর ইকুয়েডর কে আপাতত হিসাবের বাহিরে রাখলাম।

গ্রুপ "এফ" থেকে সেকেন্ড রাউন্ডে যাবে আর্জেন্টিনা আর নাইজেরিয়া। বসনিয়া আর ইরান কে আপাতত আমলে নিলাম না।

গ্রুপ "জি" হল গ্রুপ অফ ডেথ বলা যায়। জার্মানির সাথে বাকি যে কোন টিম যেতে পারে। তবে আই ইউল ভোট ফর পর্তুগাল। তবে আমেরিকার চেয়ে ঘানা বেশি সমস্যা করবে।

গ্রুপ "এইচ" থেকে বেলজিয়াম আর রাশিয়া যাবে সেকেন্ড রাউন্ডে। কুরিয়াকে হিসাবে ধরছিনা, তবে আলজেরিয়া ভালো করলে অবাক হবো না।

প্রেডিকশন এ্যাবাউট আর্জেন্টিনা - ব্রাজিল

ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেকেন্ড রাউন্ডে খেলা পড়বে গ্রুপ বি'এর রানার্স-আপের সাথে। সেক্ষেত্রে গ্রুপ 'বি' থেকে রানার্স আপ হওয়ার সম্ভবনা হল্যান্ডের। আর যদি স্পেন 'বি' গ্রুপ থেকে রানার্স আপ হয় তাহলে খেলা হবে স্পেনের সাথে। ঠিক একইভাবে ব্রাজিল যদি রানার্স আপ হয়ে সেকেন্ড রাউন্ডে যায় তাহলে খেলতে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের সাথে। সুতারাং সেকেন্ড রাউন্ডে ব্রাজিলের হল্যান্ড অথবা স্পেনের মুখামুখি হতে হবে। স্পেনের মুখামুখি হলে সেকেন্ড রাউন্ড থেকে ব্রাজিল বিদায় হয়ে যেতে পারে।

ব্রাজিল সেকেন্ড রাউন্ডে যদি জিতে যায় তাহলে কোয়াটার ফাইনেলে খেলেতে হবে 'সি' অথবা 'ডি' গ্রুপের যে টিম কোয়াটারে যাবে। সেক্ষেত্রে কলম্বিয়া, আইভরি কোস্ট, উরুগুয়ে/ ইংল্যান্ড, ইতালি থেকে যে কেউ হতে পারে। একমাত্র ইতালির সামনে না পড়লে ব্রাজিলের সেমি-ফাইনালে যাওয়া সহজ হবে। সেমিতে খেলতে হবে ই, এফ, জি, এইচ যে দুই টিম যাবে তাদের এক দলের সাথে। সেক্ষেত্রে হতে পারে ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম, জার্মানি থেকে যে কেউ। তবে খুব বেশি পসিবিলিটি জার্মানির সাথে খেলা হওয়ার। যদি আর্জেন্টিনা, জার্মানির কেউ হয় তালে এক্ষেত্রে সেমি পেরিয়ে তাদের ফাইনালে যাওয়াটা টাফ হবে।

আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেকেন্ড রাউন্ডে খেলা পড়বে গ্রুপ 'ই'এর রানার্স আপের সাথে। সেক্ষেত্রে গ্রুপ 'ই' থেকে রানার্স আপ হওয়ার সম্ভবনা সুইজারল্যান্ড অথবা ফ্রান্স ।যদি ফ্রান্স 'ই' গ্রুপ থেকে রানার্স আপ হয়তাহলে সেকেন্ড রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায় হয়ে যেতে পারে। ঠিক একইভাবে আর্জেন্টিনা যদি রানার্স আপ হয়ে সেকেন্ড রাউন্ডে যায় তাহলে খেলতে 'ই' গ্রুপের চ্যাম্পিয়নের সাথে। সুতারাং সেকেন্ড রাউন্ডে সুইজারল্যান্ড অথবা ফ্রান্স মুখামুখি হতে হবে।

আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে যদি জিতে যায় তাহলে কোয়াটার ফাইনেলে খেলেতে হবে জি অথবা এইচ গ্রুপের যে টিম কোয়াটারে যাবে। সেক্ষেত্রে পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি থেকে যে কেউ হতে পারে। কোয়াটার পেরিয়ে আর্জেন্টিনার সেমি ফাইনালে যাওয়া খুব সহজ হবে বলে মনে হয়না। সেমিতে খেলতে হবে এ, বি, সি, ডি গ্রুপ থেকে যে দুই টিম যাবে তাদের এক দলের সাথে। সেক্ষেত্রে হতে স্পেন, ইতালি, ব্রাজিল । তবে খুব বেশি পসিবিলিটি স্পেনের সাথে খেলা হওয়ার। এক্ষেত্রে সেমি পেরিয়ে তাদের ফাইনালে যাওয়াটা টাফ হবে। কারণ অপজিট সব টিম ই বেশ শক্ত।

যদি সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিল খেলা না পড়ে, আর দুই টি্ম ঠিক ঠাক মত খেলে সেমিতে এসে জিততে পারে। তাহলে ফাইনাল খেলা হবে আর্জেন্টিনা - ব্রাজিল। আমাদের সবার স্বপ্নের ফাইনাল।

উপসংহার
ইউরোপ থেকে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ছাড়া যে দল খুব ভালো করবে সেটা হল বেলজিয়াম। বেলজিয়াম যদি সেমিফাইনাল বা ফাইনালে যায় তাহলে অবাক হব না। যদিও ইউরোপে আমার প্রিয় দল হল্যান্ড। এবার বিশ্বকাপ জেতার ক্ষেত্রে আর্জেন্টিনাকে এগিয়ে রাখব। যদিও ফুটবল বোঝার পর থেকে আমি ব্রাজিলের সমর্থক। তাই সব সময়ই চাই ব্রাজিল জিতুক।

আজেন্টিনা আর ব্রাজিলের টিম দেখে যতটুকু মনে হল আর্জেন্টিনার মিডফিল্ড আর ফরওয়ার্ড এবারের আসরের বেস্ট আর ব্রাজিলের ডিফেন্স বেস্ট। ব্রাজিলের ডিফেন্সের সাথে যদি তাদের মিডফিল্ড আর ফরওয়ার্ড ৭০/৮০% তাল মিলাতে পারে তাহলে ব্রাজিলের সিক্সথ ওয়াল্ডকাপ জিতাটা হবে শুধু সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া এই বিশ্বকাপে ব্রাজিলের আরেকটা বড় সুবিধা হচ্ছে স্বাগতিক হওয়া, তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে। তাই নিজদের দর্শকদের সাপোর্ট তাদের বড় অ্যাডভান্টেজ। অন্যদিকে আর্জেন্টিনা টিমে কিন্তু বিশ্বকাপ জিতার জন্য যা-যা লাগে তার সব এলেমেন্টই আছে।

এখন দেখার পালা মাঠে কে কি রকম পারফর্ম করেন !!

নোট - আজকে খেয়াল করলাম সামুতে ব্লগিং বয়স ৫ বছর হয়ে গেছে। অন্যদিকে ৫ বছরে ১০০ টা পোস্টও হয়ে গেছে। বছর প্রতি ২০ টা পোস্ট, খারাপ না (মুচকি হাসির ইমু হবে)। ইচ্ছে ছিল ৫ বছর পূর্তি এবং শততম পোস্ট অনেক অয়োজন করে দিব। কিন্তু দেয়া হল না, এক্ষেত্রে সান্ত্বনা ঐটাই......... ! যারা এই ৫ বছর সাথে ছিলেন, সাথে আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সামু'কে! হ্যাপি ব্লগিং।

সবশেষে সবার জন্য ফ্রি বিনোদন -

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৩০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×