জানিনা আসবে কবে,
জানিনা আদৌ আসবে কিনা,
সেই স্বপ্নের দিন।
যেদিন আমার প্রতীক্ষার হবে অবসান,
যাব আমি তোমার কাছে ফিরে।
হয়ত কোন এক পরন্ত বিকেলে,
আলো-আধারিতে যাব তোমার কাছে ফিরে।
হয়ত সেই স্বপ্নের দিন আসতে,
মাত্র কয়েকদিনই বাকি আছে।
হয়ত সেই স্বপ্নের দিন আসতে,
এখনও কয়েকবছর বাকি।
জানি তোমাকে প্রচুর দঃখ দিয়েছি,
নিজেও কি কম কষ্ট পেয়েছি?
একদিন আসবো ফিরে,
তোমার কাছে,
তোমার মনের মত হয়ে।
প্রতীক্ষার অবসান করে,
তাড়াতাড়ি ফিরে যাব তোমার কাছে।
জানি সেই স্বপ্নের দিনে,
তুমিও আবার আপণ করে নেবে আমাকে।
থেকো অপেক্ষা করে,
আমি ঠিক তোমার কাছে,
একদিন আসবো ফিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


