------(লেখকের নিজস্ব মতামতের সাথে যে কারে ভিন্ন ধারণা থাকতেই পারে----------------
"রুবি"
তুমি যদি খুব সুন্দর একটি ছুঁড়ি রাস্তায় ফেলে রাথ, তাহলে বস্তুটি যদি একটি ছোট শিশু পায়, তাহলে সে হয়ত খুশী মনে ভাববে আগামী জন্মদিনে ঐ সুন্দর বস্তুটি দিয়ে জন্মদিনে কেক কাটা যাবে।
আর বস্তুটি যদি কোন সন্ত্রাসী/ খুনী পায়, সে হয়ত বস্তুটি দিয়ে কোন মানুষকে খুন করবে অথবা অপরাধমূলক কাজ/ খারাপ কাজ করবে।
অথচ বস্তুটি ঐ বস্তু দিয়ে একজন ডাক্তার অপারেশন থিয়েটারে একজন মানুষের জীবন বাঁচাতে পারে । বস্তু একই, শুধু ব্যবহারে ভিন্নতা !!!
ঠিক তেমনি, "তুমি অনেক সুন্দর" ফলে অনেকেই তোমাকে পছন্দ করতে পারে । কিন্তু সবাই কি তোমাকে সত্যিকারে ভালোবাসে? প্রশ্নটা নিজেকে করে দেখতে পারো। আমি জানি, তুমি কাকে ভালোবাসবে, আর কাকে ভালোবাসবে না, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবুও আমি তোমাকে একটি কথা জানাতে চাই, মানুষকে তার বাহ্যিক দিক দিয়ে পরিমাপ না করে, সে ব্যক্তিটিকে তার সামগ্রিক দিক/ যোগ্যতা ও প্রজ্ঞার অধিকারী কিনা সেটা বিবেচনা করা সমীচিন নয় কি?
একজন মানুষ দেখতে কতটা সুন্দর, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ ঐ মানুষটির মেধা, সততা, প্রজ্ঞা, যোগ্যতা এবং ব্যক্তিত্ব। সর্বোপরি সমাজে ঐ ব্যক্তির গ্রহণযোগ্যতা। কাজেই তুমি আমাকে ভালোবাসবে কিনা, সেটা আমি জানি না। তবে তুমি যদি সবসময় কোন মানুষের সামগ্রিক দিক বিবেচনা করো তাহলে হয়ত, ফলশ্রুতিতে তোমার জীবনটা সুন্দর হবে।
যাই হোক, খুব ভালো থেকো । তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই কখাগুলো বললাম। আমার কোন কথায় কষ্ট পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত ।
---(অয়ন)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


