উপরের শিরোনামটি সম্ভবত কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি । আধুনিক এই জগতে এর আবেদন নেই বললেই চলে । বিজ্ঞান আমাদের বেগ দিয়েছে কেড়ে নিয়েছে আবেগ । এই মোবাইল ইন্টারনেটের গ্লোবাল বিশ্বে চিঠির কথা কল্পনাই করা যায় না। অথচ চিঠির যে মোহনীয় আবেদন তা আমার কাছে অপূর্ব এক স্বাদ । হতে পারে চিঠিটা প্রেমিক-প্রেমিকার,বন্ধুর,বাবা-মায়ের,স্বজনের কিংবা অফিসেরও। কাগজ কলমের স্মৃতি বিজরিত লেখাগুলো মনের গভীরে আন্দোলিত করে স্থিরভাবে।
আমার প্রবাসজীবনের ৯ বছর শেষ হতে চলল। প্রথম ২/৩বছরে যে চিঠিগুলো আমি পেয়েছি সেইগুলো কেবলই মধুময় স্মৃতি যা পড়ে আমি এখনো আলোড়িত হই। দাদীজানের বয়সের ভারে নুব্জ হয়ে যাওয়া কাপতে কাপতে আমার কাছে লেখাগুলো এখনও জীবন্ত স্মৃতি ।(আমার দাদীজান এখন আর নেই, ৯০বছর বয়সে গত ২০০৬ এর রমজান মাসে প্রয়াত হয়েছেন।) এখন আমার কাছে আর কেউ চিঠি লিখেনা আমিও লিখিনা। প্রয়োজন অপ্রয়োজন Miss Call আর Phone এখন নিত্যদিনের যন্ত্রনার সাথী। Phone.SMS,Chatting,Internet খুবই সময়োপযোগী কিন্তু যান্ত্রিক । চিঠি হচ্ছে গভীর আবেগ নিয়ে Titanic এর অগ্রভাগে নীল আকাশে ভেসে বেড়ানোর মতো।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


