সুখের তরী পাল ছাড়ি অজানাতে যায় চলে
তার আশাতে দিবস রাতে ছুটি মোরা সব ফেলে।
কোন অজানায় যায় ছুটে যায় মোরাও ছুটি সেই পানে
মোদের ছেড়ে কোন সুদূরে লুকাইলো সে কোনখানে।
শুধাই গিয়ে বাতাসেরে দেখছোনি ভাই সুখতরী
অামি এখন ব্যস্তরে খুব কেটে পড়ে চুপ করি।
নিরাশ মনে বিজন বনে সুখের অাশায় ফের চলি
কিন্তু সবই মিথ্যে ভাবি সব আশাই গুড়েবালি।
সেখান হতে সিন্ধু তটে হন্যে হয়ে ছুটি ফের
ও ভাই সাগর সুখের খবর দাও বলে দাও অামাদের।
বিশাল পাথার মোদের কথার দেয়যে জবাব নীরবে
সুখের খোঁজে ঘুরবেরে যে কোথাও তারে না পাবে।
অল্প নিয়ে থাকলে খুশি তাতেই পাবে সর্বসুখ
সুখের খোঁজে ঘুরবে যত বাড়বেরে ভাই ততই দুঃখ।
খুশির ডোরে যখন ওরে মিলবে পরস্পরে
স্বর্গ এসে দাঁড়াবে তখন তোমাদের কুঁড়েঘরে।
লেখাঃ এ,কে নেছারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



