হ্যাপিকে তো নিশ্চয়ই চিনেন তাইনা! নাকি আগে চিনতেন এখন ভুলে গেছেন? হ্যাঁ, আমি সেই মডেল অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপীর কথাই বলছি! যাকে নিয়ে কিছুদিন ছিল মিডিয়ায় তোলপাড়! হ্যাপিকে নিয়ে একটি নিউজ করতে পারলেই সাংবাদিক খুঁজে পেত তার আসল সত্ত্বা! আত্মতুষ্টি!! ফেসবুক ভেসে যেত হাজার হাজার লাইক আর কমেন্টের বন্যায়!.
.
কারণ ছিল একটাই, হ্যাপি তখন মডেল, আর আলোচনার কেন্দ্রবিন্দু রুবেল।
ফেসবুকে হ্যাপি একটা স্ট্যাটাস দিত "আজ আমার মন খারাপ feeling alone" সাথে সাথে পত্রিকার শিরোনাম হয়ে যেত "হ্যাপির মন খারাপ, তিনি একা বোধ করছেন" ইত্যাদি ইত্যাদি।
.
কিন্তু আজ? সেই হ্যাপি একজনই, পরিবর্তন শুধু এই, মডেলিং ছেড়ে দিয়েছে, ফেসবুক ও অন্যান্য জায়গা থেকে তার সব ছবি মুছে দিয়েছে। এখন সে ইসলামের পথে চলে, ইসলামের কথা বলে।
.
এখনো সে ফেইসবুকে স্ট্যাটাস দেয়, এখনো বাসা থেকে বাহিরে যায়। কিন্তু এখন আর কোন মিডিয়ায়ই তার স্ট্যাটাস তুলে ধরেনা, তার বাহিরে যাওয়া নিয়ে নিউজ করে না। কারণটা এই, তখন স্ট্যাটাস দিত আজেবাজে জিনিস নিয়ে, প্রেম ভালবাসা নিয়ে, আর এখন স্ট্যাটাস দেয় কোরআন হাদীস আর ইসলামের কথা নিয়ে। তখন বাহিরে যেত খোলামেলা ভাবে, সবার সাথে, আর এখন বাহিরে যায় হিজাব পড়ে, নিভৃতে!
.
এই আমাদের মানসিকতা, এই আমাদের সাংবাদিকতা, এই আমাদের সমাজ ব্যাবস্থা।
শত ধিক সেই হলুদ সাংবাদিকতাকে, যারা অশ্লীল বিষয়টাকে খুব বেশি করে প্রচার করে আর ভালো কোন কিছু তাদের নজরে পড়েনা, কলমের আঁচড়ে আসেনা।
.
ভালো থাকুক হ্যাপি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকুক ইসলামের বিধানে। ভালো থাকুক পৃথিবীর সকল মুসলিম। শান্তির পথে, আলোর পথে ফিরে আসুক সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



