somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

○► জুমাহর দিনে করণীয় |

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

● রসূল (সল্লাল্লাহু
'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ
যে ব্যক্তি উত্তমরূপে ওযূ সম্পাদন
করে জুম'আর সলাত
পড়তে আসবে এবং নীরবে মনোযোগসহকারে (খুতবা)
শুনবে, তাঁর
সেই জুম'আহ হতে পরবর্তী জুম'আর
মধ্যবর্তী সময় তথা আরো তিন
দিনের (ক্ষুদ্র ক্ষুদ্র) পাপসমূহ ক্ষমা
ক'রে দেওয়া হবে।
সহীহ মুসলিম, হাদীস ৮৫৭
● রসূল (সল্লাল্লাহু
'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ
জুম’আহর সলাতে তিন ধরনের লোক
হাজির হয়।
(ক) এক শ্রেণীর লোক
আছে যারা মসজিদে প্রবেশের পর
অনর্থক
কথা ও কাজে লিপ্ত হয়, সে তাঁর 'আমল
অনুসারে তাঁর অংশ পাবে।
(খ) আরেক শ্রেণীর লোক জুমু'আহয়
এসে দু'আ করে, মহান ও
সর্বশক্তিমান আল্লাহ্র নিকট
প্রার্থনা করে।
তিনি ইচ্ছে করলে তাদের দু'আ কবুল
করতে পারেন অথবা নাও
করতে পারেন।
(গ) আরেক শ্রেণীর লোক জুমু'আহয় হাজির
হয়, চুপচাপ থাকে,
মনোযোগ
দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড়
ডিঙ্গিয়ে সামনে আগায় না,
কাউকে কষ্ট
দেয় না, তার দুই জুম’আহর মধ্যবর্তী সাত
দিন সহ আরও তিনদিন
যোগ করে মোট দশ দিনের গুনাহ
খাতা আল্লাহ তায়ালা মাফ
করে দেন।”
সুনান আবূ দাউদ, হাদীস ১১১৩
○► জুম'আহর দিন গোসল করা
● রসূল (সল্লাল্লাহু
'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ
"তোমাদের কেউ যখন জুম'আহতে আসার
ইচ্ছে করবে, তখন সে যেন
গোসল করে।
সহীহ আল-বুখারী, হাদীস ৯১৯
○► বেশী বেশী দুরূদ পাঠ করা
● রসূল (সল্লাল্লাহু
'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ
তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম
একটি দিন হচ্ছে জুমু'আহর
দিন। সুতরাং ঐ দিনে তোমরা আমার
উপর বেশী বেশী দুরূদ পাঠ
কর। কেননা, তোমাদের পাঠ করা দুরূদ
আমার কাছে পেশ
করা হয়।
সুনান আবূ দাঊদ, হাদীস ১০৪৭
○► দু'আ কবুলের বিশেষ মুহূর্ত
● আবূ বুর্দাহ ইবনে আবূ মূসা আশ'আরী (রা)
হতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা আব্দুল্লাহ
ইবনে উমার (রা) বললেন,
আপনি কি জুম'আহর দিনের বিশেষ মুহূর্ত
সম্পর্ক আপনার
পিতাকে, রাসূলুল্লাহ (সা)
হতে বর্ণনা করতে শুনেছেন ?
তিনি বললেন, আমি বললাম, হ্যাঁ।
আমি তাকে বলতে শুনেছি,
তিনি বলেছেন, আমি আল্লাহ্র রাসূল
(স) কে এ কথা বলতে শুনেছি যে, "সেই
মুহূর্তটা হচ্ছে ইমামের
মিম্বরে বসা থেকে সলাত শেষ
হওয়া পর্যন্ত সময়ের ভিতর।
সহীহ মুসলিম, হাদীস ৮৫৩
● রসূল (সল্লাল্লাহু
'আলাইহি ওয়া সল্লাম) বলেছেনঃ
জুমু'আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন
একটি মুহূর্ত
রয়েছে যদি কোন মুসলিম এ সময় আল্লাহ্র
কাছে কিছু
প্রার্থনা করে তাহলে মহান ও
সর্বশক্তিমান আল্লাহ
তাকে তা দান করেন। এ
মুহূর্তটি তোমরা আসরের শেষ
সময়ে অনুসন্ধান করো।
সুনান আবূ দাঊদ, হাদীস ১০৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×