এই শীতের রাতে বৃষ্টি নেমেছে উপহার সাথে মেঘ গর্জন
শান্ত আকাশের বুক চিরে নীলবজ্রের ছোটাছুটি যেন আমার অভিমানেরই দর্পণ
শুনতে পাচ্ছ তুমি সেই মেঘের হুংকার ঠিক যেমনি
আমি আর্তনাদ করে চলেছি প্রতিটি মুহূর্ত তুমিহীনা ঠিক তেমনি
শুনতে পাচ্ছ বৃষ্টির রিমঝিম রিমঝিম
যেমনি করে ভিজিয়ে চলেছ আমায় ভালবাসার বর্ষায় সকাল দুপুর রাত দিন
নুপুর ছন্দে কাঁপন তুলে বয়ে চলা হাওয়ায়
মর্মর পাতার আস্ফালন
মেয়ে একটিবার বুঝতে কি পারো তোমার জন্যে
হৃদয়ের বাম থেকে ডান অলিন্দে বয়ে চলা রক্ত মাঝে
এড্রেনালিনের আন্দোলন
রাতের তারার স্নিগ্ধ আলো
মনে করাচ্ছে বারংবার
ও মেয়ে তোমার শাশ্বত পবিত্র মুখখানি দেখার জন্য
আকুল হয়েছি আমি কতবার
জোনাকির সাদা-নীল আলো
তুচ্ছ হয়ে যায় মুহূর্তে
ঐ হরিণীর চোখের পাতার কাজলে
যখন সুযোগ মেলে না তাকাতে
যখন আমার মুগ্ধ এই অস্তিত্ব বলে
আহা ! কি মরি মরি !
মোহাচ্ছন্ন এই আমি গেয়ে উঠি
এই তুইই তো আমার ফুলপরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


