দুজন মিলে একসাথে সারাদিন ঘুরছেন,রাত জেগে কথা বলছেন , একজন আরেকজনের আনন্দ দুঃখ হাসি কষ্টের কারণ হয়ে আছেন।
একজন আরেকজনকে ছাড়া সারাজীবন চলার কথা ভাবতেই পারছেন না। এরকম অবস্থায় হঠাত একদিন দেখলেন সে আপনাকে ছেড়ে চলে গেছে। প্রতারণা করেছে। আপনার জগত উলট পালট করে দিয়েছে।
নিঃসন্দেহে দোষটা আপনি তাকে দেবেন। কিন্তু দোষটা আসলে আপনার নিজের। কেন ???????
.. দোষটা আপনার সেটা বলার আগে-
- কিভাবে বুঝবেন আপনার কাছের মানুষ ক্রমাগত প্রতারণা করছে? সেটা বলা দরকার..
--- ---খুব সহজ..
আপনি যে মেয়েকে ভালোবাসেন একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন - সে আপনাকে ভালোবাসে কি না?
মনের মধ্যে যদি এতোটুকু সংশয় থাকে তাহলে আপনি ধরেই নিতে পারেন মেয়েটা আপনাকে ভালোবাসে না।
মেয়েদের ভালোবাসার ক্ষমতা ছেলেদের থেকে অনেক বেশি। তারা যাকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে। সমুদ্রের মতো বিশালতা নিয়ে ভালোবাসে। সেই পাগলামীতে কিংবা বিশালতার মধ্যে তারা 'সংশয়' জিনিসটা রাখে না। কোন মেয়ে যাকে ভালোবাসে সে ঘুমের মধ্যেও সে ভালোবাসা অনুভব করতে পারবে । অনুভব করতে বাধ্য হবে।
কখনো যদি মনে হয় আপনি যে মেয়েকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কি না সেটা বুঝতে পারছেন না। কখনো মনে হয় ভালোবাসে, কখনো মনে হয় ভালোবাসে না।
তাহলে আপনি নিশ্চিত থাকুন সে আপনাকে ভালোবাসে না। সামথিং ইজ ভেরী রং ..
ছেলেরা তাদের ভালোবাসা মেয়েদের মতো প্রকাশ করে না। পাগলামীটাও বিশালতা নিয়ে ধরা দেয় না। আপনার মাঝেমধ্যেই মনে হবে সে আপনাকে ভালোবাসে না। কিন্তু তারমানে এই না যে সে আপনাকে ভালোবাসে না।
ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা মেয়েদের সামনে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না। খুব সাজানো গোছানো মিথ্যা তারা মেয়েদের পাশে বসে তার চোখের দিকে তাকিয়ে ওলট পালট করে ফেলে। আপনি সহজেই একটা ছেলের চোখের দিকে তাকিয়ে মিথ্যাটা ধরে ফেলতে পারবেন। সে আপনাকে ভালোবাসে কি না এটাও বুঝতে পারবেন!
অধিকাংশ মানুষ প্রতারিত হয় নিজের দোষে। তারা ভালোবাসার মানুষের মিথ্যেটা বুঝতে পারে কিন্তু না বোঝার ভান করে। সে বুঝতে পারে তার কাছের মানুষটা আর তাকে ভালোবাসে না কিন্তু সেটা সে ইচ্ছে করেই মানতে চায় না। এবং সেটা শুধুই হারানোর ভয়ে। মনে করে একদিন ঠিক হয়ে যাবে।
কিন্তু কোন কিছুই একদিন ঠিক হয় না। এভাবেই সে সুযোগ করে দেয় আরেকজনকে প্রতারণা করার। তার জগতটা ওলটপালট করে দেয়ার।
দোষটা আসলে আপনার আমার আমাদের নিজের।
হুট করে কখনো বৃষ্টি হয় না। আগে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। হুট করেই কখনো ঝড় হয় না। তার আগে প্রকৃতি অস্বাভাবিক শান্ত হয়ে যায়। হুট করেই কখনো ঘূর্ণিঝড় হয় না। সে পূর্বাভাস দিয়ে আসে।
হুট করে হয় ভূমিকম্প। প্রতারণা জিনিসটা ভূমিকম্পের মতো না। প্রতারণা জিনিসটা বৃষ্টি ঝড় ঘূর্ণিঝড়ের মতো। যখন আসে পূর্বাভাস দিয়ে আসে। সেটা বুঝেও না বোঝার ভান করলে দোষটা আপনারই। আপনি তাতে হারিয়ে যাবেন। আপনি নিজেকে আর কখনোই খুঁজে পাবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


