somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Internet.Org মার্কজুকারের কর্পোরেট ভণ্ডামি নাকি সোশ্যাল আশীর্বাদ !!!

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন আপনার এলাকায় দুইটা শরবতের দোকান আছে। একটা আবুলের আরেকটা বাবুলের। আবুলের দোকানে শরবতের দাম ৫ টাকা, কিন্তু বাবুলের দোকানে ফ্রি, মানে ০ টাকা! আপনি এখন আবুলের দোকানে খাবেন নাকি বাবুলের দোকানে খাবেন? নিশ্চয়ই বাবুলের দোকানেই যাবেন! আবার ধরুন আবুল আর বাবুলের পাশে মফিজও দোকান দিল, মফিজ একটু কম দামে ৩ টাকায় দিল, আপনি তাও কিন্তু মফিজের দোকানে যাবেন না।

কারণ, বাবুলের দোকানে ফ্রিতে শরবত পাওয়া যায়। ওখানে যত শরবতের দোকানে হোক না কেন, আপনি বাবুলের দোকানেই যাবেন, ফলে অন্য কোন ব্যবসা আর দাঁড়াতে পারবে না। বাবুলের আধিপত্য স্থাপিত হবে, আর অন্যান্য কোন কম্পিটিটর (প্রতিযোগি) না থাকায় বাবুলও মওকা পেয়ে যাবে খারাপ কোয়ালিটির শরবত বানানোর জন্য! নেট নিউট্রালিটি বিহীন ইন্টারনেট ব্যাপারটা এমনই।

Internet.org নামে যে বস্তু ফ্রি ফেসবুকের হাতছানি নিয়ে আসছে, তা যে কতবড় অমঙ্গলজনক আমরা বুঝতে পারছি না। যারা জানেন না, ফেসবুক বেসিক্যালি নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য বিনামূল্যে কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশাধিকার দেয়ার জন্য অপারেটরদের সঙ্গে চুক্তি করছে। এতে দেখা যাবে, দৈনিক পটল পত্রিকা চুক্তি করে ঠিক কল তাদের পত্রিকা ফ্রি তে পড়া যাবে, বাকিগুলা পড়তে টাকা লাগবে। তখন আপনি কিন্তু দৈনিক পটল পত্রিকাই পড়বেন। তাদের মনোপলি হবে। তারা ইচ্ছেমত সংবাদ ছাপালেও একটা বিশাল অংশ কিন্তু পটল পত্রিকার মাধ্যমেই মিথ্যে খবর জানবে।

আবার ধরুন ক্রয় ডট কম নামে কেনাবেচার সাইট চুক্তি করল ফ্রি করার জন্য, আপনি দুই পয়সা বাঁচানোর জন্য কেনাবেচার বিজ্ঞাপন দিতে ক্রয় ডট কমেই যাবেন, অন্যান্য সাইটে যাবেন না। ফলে অন্যান্য কম্পিটিটররা (প্রতিযোগিরা) ভাত পাবে না, আর ক্রয় ডট কমের কম্পিটিটরদের সেবা না নেওয়ায় ক্রয় ডট কমের একক আধিপত্য হবে। তারা বাজে সার্ভিস দিলেও আপনার বলার কিছু থাকবে না।

ভাই, আমরা এমন এক জাতি যারা কয়েক পয়সার ম্যাচের জন্য ঘনফুটের পর ঘনফুট গ্যাস অপচয় করি চুলা জ্বালিয়ে রেখে - আমাদের মানসিকতা আমি জানি।

এভাবে একেক ইন্ডাস্ট্রি থেকে চুক্তি করে করে সেই খাতে নতুন আসা প্রতিষ্ঠান অসাধারণ প্রোডাক্ট থাকা সত্ত্বেও, ফেসবুকের ইন্টারনেট.org এর সাথে চুক্তি করার মত টাকা না থাকার দরুণ দাঁড়াতে পারবে না। দেশের ব্যবসাখাত স্থবির হয়ে পড়বে। আর দেশের অর্থনীতির চালিকাশক্তি ব্যবসায়ীরা - তাদের ট্যাক্সেই রাস্তাঘাট, সেতু, খাবারের রেশন ইত্যাদি আসে। অর্থনৈতিক বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না। ফ্রি ফেসবুকসহ হাতেগোনা সাইটের লোভ থেকে নিজেদের বাঁচাই, দেশের জন্য যে অর্থনৈতিক বিপর্যয় অপেক্ষা করছে - তা প্রতিরোধে এগিয়ে আসুন! Internet.org প্রত্যাখ্যান করুন! ফ্রি ফেসবুকের থেকে আপনার ও ভবিষ্যৎ প্রজন্মের অন্নবস্ত্র বেশি জরুরি!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×