এখানে থাকবে দেবদাস এর ডায়েরি কথন -
আজ একটা মজার কান্ড করেছি । রাসেলদের বাড়ি যাওয়ার পথে আমবাগান থেকে কয়েকটি আম চুরি করে ফেলেছি । আমগুলো এখন কি করি ? এত্ত টক যে কি বলব । পাকানোর টাইম ই দিলাম না । কাঁচা আম শুনেছি মেয়েদের খুব প্রিয় । আমি বুঝি না মেয়েরা কেন সব টক খাবার এত পছন্দ করে । বিভিন্ন আচাড় দেয়া শিউলিদের বাড়ির ছাদে । চুরি করে খেতে মজাই আলাদা , জানি যদি ও যে চুরি করা মহাপাপ কিন্তু কি করব । আবার এইটা ও জানি অনেক সময় চুরির খাবার মজা লাগে না । এই যেমন আজকের এই আমটা এখন কি করব ভাবছি । এক কাজ করলে কেমন হয় । শিউলিদের বাড়িতে চলে যাই , শিউলিকে কাঁচা আমগুলো দিয়ে আচার চাইবো ।
গন্তব্য শিউলিদের বাড়ি , সময় বেলা ৪ টা বেজে ৪৫ মিনিটি ।
শিউলদের বাড়িতে বিশাল একটা বেলি ফুলের গাছ আছে ,কিন্তু চারদিকে কোন ও শিউলি ফুলের গাছে নেই । আমি প্রাইই বন্ধুদের জিজ্ঞাসা করতাম যে শিউলির নাম অথচ তাদের বাড়িতে শিউলি ফুলের গাছ ই নাই । শিউলি বারান্দায় ছিল । কি জানি করছিল আমি পিছন থেকে শিউল কেমন আছিস বলতেই মেয়েটি ঘাবড়িয়ে গেলো । আচমকা ডাকে পিছন ফিরেই বলল - তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে । মেয়েদের এইটা একটা নাটক বলেই মনে হয় , ঐ যে কেউ ডাক দিলে বা হাত ছুয়ে দিলে মনে করে - এই মা কি করলে আমি তো ভয় ই পেয়ে গিয়েছি
শোন শিউলি তোর জন্য এই কয়টা আম এনেছি বলেই ওর আরো নাটক দেখার আগেই আমগুলো ঝপঝপ করে ওর সামনে ফেলে দিলাম
চমকের উপর চমক , তার চেহারাটা যা হয়েছে না দেখতে ।
চলবে ....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



