somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলুদা ( পিডিএফ বইয়ের লিঙ্কসহ)

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলুদার সাথে পরিচয় ছোট্টবেলায়। বিটিভিতে সপ্তাহে একদিন প্রচারিত হত ফেলুদার সিরিয়াল। তখন তার কাজকর্ম সম্পর্কে খুব একটা না বুঝলেও, বড় হয়ে যখন ফেলুদা পড়া শুরু করি তখন বুঝতে পারি কি অসাধারণ এক চরিত্র সৃষ্টি করেছেন সত্যজিত রায়।

আমি জানি ফেলুদাকে নিয়ে সামুতে অনেক ভাল ভাল লেখাই রয়েছে। তারপরেও লিখলাম ফেলুদার প্রতি ভালবাসার কারণে। আর ফেলুদাকে নিয়ে নিজের ভাবনাকে দুএকজনের সামনে উপস্থাপন করতে।


আমার মতে বাংলা রহস্য সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ফেলুদা। বাংলা ধ্রুপদী চলচ্চিত্রের জনক সত্যজিত রায়ের হাতে জন্ম হয়েছিল ফেলুদা চরিত্রটির। ‘ফেলুদার গোয়েন্দাগিরি’গল্পের মধ্যদিয়ে ফেলুদার আবির্ভাব। ফেলুদা সিরিজে সব মিলিয়ে মোট লেখার সংখ্যা ৩৫ টি। এর মধ্যে গল্প, উপন্যাসিকা এবং উপন্যাস রয়েছে।



১৯৬৫ সালে ফেলুদার আবির্ভাব, তার পর কত সময় গড়িয়েছে। কিন্তু ফেলুদা একনো সমানে জনপ্রিয়। ফেলুদার যখন আবির্ভাব তখন যারা স্কুল পড়ু ছিল তারা আজ অনেকেই বুড়ো হয়ে গেছেন। কিন্তু ফেলুদার জনপ্রিয়তা এখনো তেমনই রয়ে গেছে। ফেলুদার আসল নাম প্রদোষ চন্দ্র মিত্র। ফেলুদার সবসময়ের সঙ্গী তপেশ রঞ্জন মিত্র ওরফে তোপসে। ফেলুদা সিরিজের সবগুলো কাহিনীই তোপসের জবানিতে লেখা হয়েছে।




গোয়েন্দা গল্পের সংখা বাংলা সাহিত্যে নেহায়েত কম না হলেও ফেলুদার মত এমন টানটান উত্তেজনপূর্ণ, মেদবিহীন গল্প বিরল। কাহিনী বর্ণণাতে কোন বাহুল্য খুজে পাওয়া যায় না। গল্প পড়তে পড়তে মনে হয় একটির পর আরেকটি ছবি ভেসে উঠছে চোখের সামনে। রহস্যের জট খুলতেও ফেলুদার স্বাতন্ত্র লক্ষ করা যায়।


ফেলুদার অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে , ভূগোল, ইতিহাসসহ নানা বিষয় সম্পর্কে অসামান্য জ্ঞান। যে সকল জায়াগা গল্পে এসেছে সেগুলোর অবস্থান , মানুষের জীবনধারণের চিত্র, ভৌগলিক সৌন্দর্য এবং ইতিহাস সব কিছুই সুন্দরভাবে ফুটে উটেছে। যে কারণে ফেলুদা ফেলুদা পাঠকদের কাছে মুধুমাত্র গল্পের চরিত্র নয় বরং বাস্তবের মানুষ হিসেবে হাজির হয়েছে।



ফেলুদা সিরিজে আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ু যার কাগুজে নাম লালমোহন গাঙ্গুলি। জটায়ু মূলত একজন রহস্য রোমাঞ্চ লেখক, তার রহস্য রোমাঞ্চ সিরিজের নায়ক প্রখর রুদ্রর ভাবসাব অনেকটাই ঢাকাই সিনেমার নায়কদের মত। জটায়ু আসলে সেই সব লেখকের প্রতিনিধি যাদের কাজ হচ্ছে রহস্য রোমাঞ্চ উপন্যাসের নামে গাঁজাখুরি গল্প লেখা কিংবা বিদেশী গল্পের থেকে আর একজনের গল্প থেকে আরেকটু আইডিয়া চুরি করে লেখা।



নিচের লিঙ্কে গেলে ফেলুদার বেশ কিছু বইয়ের লিঙ্ক পাবেন।
ফেলুদার বই
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×