somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিপ্রাকৃত ঘটনা

১৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলাটা কেটেছ গ্রামে। বিদুৎ আসলেও তখনো ঘরে টিভি ওঠেনি। স্কুলের পড়া শেষ করে ঘুমানোর আগের কাজ ছিল গল্প শোনা। কোন দিন ছোট ফুফুর কাছে কোন দিন মায়ের কাছে। সে গল্পেরও নানা রকমফের ছিল।

রূপকথা থেকে শুরু করে ভূতের গল্প কোনটাই বাকী ছিল না। যাই হোক সেই গল্পের ঝুড়ি থেকে আজ একটি সত্যি ঘটনা আপনারদের সামনে তুলে ধরবো। ঘটনার ধরন হিসেবে এগুলোকে অতিপ্রাকৃত হিসেবে বলা যেতে পারে।

৮০ দশকের একেবারে শেষের দিকের ঘটনা। ঘটনাস্থল আমার নানা বাড়ি। আমার নানা অবস্থাসম্পন্ন গৃহস্থ ছিলেন। সেই সঙ্গে ১৩টি ছেলে মেয়ের পিতা। আমার নানী ছিলেন তার তৃতীয় পক্ষ। আমার নানীর অষ্টম এবং নানার ১৩ তম সন্তান তখন নানীর কোলে।

মূল ঘটনায় আসা যাক, ভারত সীমান্ত লাগোয়া ওই অঞ্চলের আশেপাশে বিদুৎ না থাকায় কোন হাস্কিং মিলও ছিল না। বাড়িতেই মেয়েরা ঢেঁকি আর হাতে চালানো জাঁতা দিয়ে ধান ভানা আর রুটির আটা তৈরির কাজ করতেন। ঘনটার রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার নানী, বড় মামীকে বলে রেখেছিলেন ভোর রাতে তারা জাঁতায় রুটির আটা প্রস্তুত করবেন।

রাতের খাবার টাবার খেয়ে সেদিন নানী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ছোট্ট ছেলেটির কান্নায় ঘুম ভাঙে। কিছুক্ষণ পর ঘরের দরজার পাশে ছোট ছেলেকে প্রাকৃতিক কর্ম সারাচ্ছেন। বলে রাখা ভাল, আমার নানী ভীতু প্রকৃতির মানুষ তাই বাইরে বের হওয়ার শাহস পাননি। বাচ্চাকে ধরে আছেন, এমন অবস্থাতেই নানীর চোখে তন্দ্রা এসে যায়। হঠাৎ দরজার বাইরে থেকে এক মহিলার ডাকে তন্দ্রা ভাঙ্গে। খেয়াল করে শুনতে পান, বাইরে থেকে তার বড় বউয়ের মত গলায় কেউ এক জন বলছে, মা উঠেন আটা পিষতে হবে হবে। একবার, দু বার , তিনবারের পর ডাক থেমে যায়। আমার নানী কুসংস্কারে বিশ্বাসী মানুষ ছিলেন। তার জানা ছিল, রাতে ভূতেরা মানুষের কন্ঠ নকল করে মানুষকে ডাকে। তবে তিনবারের বেশি ডাকে না। এক্ষেত্রেও তাই হয়েছে। তিনি ভালভাবে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন।

ফজেরর আযানের পর সত্যি সত্যি বড় মামীর ডাকে নানীর ঘুম ভাঙল। জাঁতা ঘোরানোর এক ফাঁকে নানী তাকে জিজ্ঞেস করেন, তুমি কি রাতে আর এক বার আমাকে ডাকতে এসেছিলে। মামী বলেন, না তো। একটু আগেই আমার ঘুম ভাঙল। নানী দুইয়ে দুইয়ে চার মেলালেন।

প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল, ঘটনাটা যে সময়ের তখন ওই এলাকাটা ছিল একেবারে অজ পাড়াগাঁ। বাড়ীর পেছনে অনেক বড় আম বাগান তার পেছনেই ছিল জঙ্গলের মত নানা গাছের বাগান।দিনের বেলায় যেতেই ভয় করত। সে সময় ওই বাড়ির আশপাশ ঘিরে নানান অতিপ্রাকৃত ঘটনার কথা শোনা যায়।

অবশ্য এখন সে বাগান কিংবা জঙ্গল কোনটাই নেই, সেই ঘটনাগুলোও আর শুনি না। আহ সে দিন কোথায় গেল।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×