somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাহী অফিসারের প্রসংশনীয় উদ্যোগ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫জুলাই শনিবার থেকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার জেলার কিশোরগঞ্জ উপজেলায় এক ভিক্ষুক সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সহস্রাধিক ভিক্ষুকের সমাবেশ ঘটে।

সমাবেশে ‘নবীর শিক্ষা করনা ভিক্ষা’ এই দীক্ষাকে সামনে রেখে করবো না আর ভিক্ষাবৃত্তি আমরা এখন আয়বর্ধক কাজ করি এমন শ্লোগান সম্মিলিত ফেস্টুন নিয়ে সমাবেশে সহস্রাধিক ভিক্ষুকের সমাবেশ ঘটে। ভিক্ষুকদেরকে বিভিন্ন আয়বর্ধক কাজের সাথে সংশ্লিষ্ট করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। ক্লিক করুন

শনিবার দুপুরে উপজেলা চত্ত্বরের আম্র কাননে উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম প্রমূখ।

সমাবেশে হুইপ শওকত চৌধুরী আজ থেকে কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন এবং ভিক্ষুকদের ব্যাপারে সার্বিক সাহায্যের প্রতিশ্রতি দেন। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গত ৬ই মার্চ যোগদানের পর বিভিন্ন অফিসে ভিক্ষুকের গণউপদ্রব লক্ষ্য করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেন।

সংসদ সদস্যদ্বয়, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়, ভিক্ষুক পুনর্বাসন কমিটি গঠন, ভিক্ষুক জরিপ, যাচাই-বাচাই করে গোটা উপজেলায় ৯১৬জন প্রকৃত ভিক্ষুক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা প্রনীত হয়।

সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় হিসাব নং ৩৪০৭৮৩৩২ ও বিকাশ হিসাব নং ১৭৫২১৪৫৭৫০ এর মাধ্যমে বিভিন্ন ধর্ণাঢ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগন ও সর্বোপরি মাননীয় সংসদ সদস্যদ্বয়ের অনুদানে ভিক্ষুক পুনর্বাসন তহবিল গঠনের মাধ্যমে ৯১৬জন ভিক্ষুককে বিভিন্ন ক্যাটিগরীতে পুনর্বসান করা হয়। এদের মধ্যে ১৩৭ জন ভাতাভোগী ভিক্ষুককে ১৫শ’করে টাকা দিয়ে ক্ষুদ্র ব্যবসার উপকরণ ও দ্রব্য সামগ্রী দিয়ে আয় বর্ধক কাজের মাধ্যমে পুনর্বাসন। ২৩১ জন ভিক্ষুককের অনুকুলে ২ হাজার ৪শত টাকা দিয়ে একটি বাড়ী একটি খামারের সদস্যকরণ। ২৩১ জন ভিক্ষুককে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ৪০দিনের কর্মসূচীর অন্তর্ভূক্তকরণ। ৫৪৬ জন বয়স্ক ভিক্ষুককে বয়স্ক ভাতা, ২০৯ জন ভিক্ষুককে বিধবা ভাতা ও ৬২ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান, উপজেলা পরিষদে পাবলিক টয়লেট নির্মাণ করে দু’জন ভিক্ষুককের কর্মসংস্থান সহ অনেক ভিক্ষুককে দু’ধরণের সুযোগ-সবিধা দিয়ে তাদের আর্থিক ও সামাজিক দৈন্যতা দুরীকরণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

এর পরেও কোন ভিক্ষুকের মৌলিক চাহিদা দেখা দিলে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পুনর্বাসন কমিটিকে জ্ঞাত করতে হবে অন্যথায় কেউ নেশায় বা পেশায় ভিক্ষা করছে প্রমানিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সমাবেশে উল্লেখ করা হয়।

এ সমাবেশের মাধ্যমে বক্তারা কিশোরগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসনে তথা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সকল ধর্ণাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। সংবাদ প্রেরক- আব্দুর রাজ্জাক রানা
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×