হঠাৎ খুলে যায় বন্ধজানালার কপাট;
মাকড়সাজাল ছেঁড়া নিপুনসূঁতারা দোলে বাতাসে
ঠাকুরঘরের স্তব্ধতায় জমানো ক্রন্দোনরা ক্রমশঃ ধ্বনি হয়।
দু’একটি ইদুঁরের দৌঁড়; লক্ষ্যবিন্দু থেকে চোখ ফসকে
তোমাকে মনে পড়ে অই।
নির্জনতার মুখ খুলে ঠান্ডা বাতাসের ঢেউ
তোমার শাড়ীর আঁচল উড়িয়ে আনে হলুদ সরিষাখেত।
মোল্লাবাড়ীর উঠোনে পৌষধানের ঝনঝন শব্দে
শেফালীকুঁড়ানোভোর এসে থমকে যায়;
তুমি সিঁড়িতে পা রাখতেই
ঠোঁটে এপ্রিলের এলোমেলো হাওয়ার দ্যুতি।
তখনও আমার হাতফসকে পড়ে যায় সকল কারুকাজ;
আর অসংখ্য মৃতদৃশ্যের কবর খুঁড়ি সারাবেলা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


