টের পাই, এইসব নিরিবিলি রাতের গহ্বরে ডুবছে
পাখির শেষ কলতান আর বৃক্ষপাতারা ওড়ে
শীতলবাতাসের উলু-ধ্বনিতে। কুয়াশাজড়ানো অন্ধকারে
মোহন্তশিবির থেকে কেউ কেউ ফিরেছে আবার মেদের শহরে।
টের পাই, ঘাসের ভাজে ভাজে আহ্লাদে গলে পড়ে শিশিরস্নান
নদীর বুক থেকে উড়ে যায় গুঁড়ো গুঁড়ো জলের কণা।
টের পাই, দরজার খিলখোলা অপেক্ষারা
সারারাত পুঁড়েছে একা। ফেরারিরা ফেরে না, জেনে;
ঘুমদেবীর ডানায় উড়ে আসে ক্লান্তির সাঁঝমায়া।
টের পাই, তোমার দু'চোখে গড়িয়ে পড়ে জলজ অবস্বাদ; ভীষণ নীরবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



