এখানে আর কিছুই নেই, কেবল জনশূন্যতার হাহাকারে
বাতাসে উড়ে আর ক্রমাগত ঘুরপাক খায় কয়েকটি
উচ্চারিত কর্কশ শব্দের আহতমুহূর্তরা;
মেঘমালার কম্পিতগর্জনে কামানের স্বর বাজে
পাখিদের কোলাহল চুষে নেয় স্থবিরশ্লোকের শ্লথে।
এখানে আর কিছুই নেই, আগামীহীন
কিছু স্বপ্নরা জ্বলেপুঁড়ে ছাই হয় অবিরত।
কয়েক সহস্র দীর্ঘশ্বাসের মৌণমিছিল
কালোব্যাচ পরে হেঁটে যায় গন্তব্যবিহীন।
এখানে আর কিছুই নেই, শস্যহীন খরার জমিন;
ক্ষুধার্ত হাড়ের হাপর ওঠানামা করে
গ্রামীণ তাঁতের চিরুণীর ফাঁকে ফাঁকে।
এখানে আর কিছুই নেই, কেবল বদ্ধজলাভূমি
নিমিষে তলিয়ে যায় পায়ের নুপূর,
মাথার সিঁদুর মুছে, জেগে ওঠে বিষাক্ত সাপের ফণা।
এখানে আর কিছুই নেই, মৃত্যুর হুলিয়া পরে
কতশত জোয়ানপুরুষ তুমুল মেতে যায় রক্তমূখর খেলায়;
অশ্রুরা শুকিয়ে গেছে লুকাতে মানবিক আদম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


