চারিদিকে রাত্রি নেমেছে ভীষণ
অন্ধকার বিছানাজুড়ে
জেগে থাকে ঘুমের আয়োজন।
তানপুরায় ঝিঝি সুরে ডেকে আনে
বনজ পুঁথির মৃদুল দোল
আর কেবলই বিস্তর করে স্বপ্নযান।
কবেকার বেদনার হাড়গোড়
ভেঙেচুরে ঢুকে পড়ে হাউমাউ;
বোবা ক্রন্দনে জ্বলে অচীন অনল।
ভুতুমের চোখের ভিতর অস্থির ঘুমেরা তখন
স্তব্ধতার প্রহর ভেঙে জেগে ওঠে
প্রখর সূর্য; প্রসন্ন সকাল।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



