তুমি আজ কোন অভিমানে সাজঘরে মায়া ফেলে এসে
পৃথুলদিবালোকে মেতেছো নিপুন অভিনয়ে;
চোখের ভিতরে তাই এতো বিষণ্ণফুল ফোটে একা;
শ্রান্তজলবায়ু মেখে। নিকাশের আগে বুঝি
আলো নিভে গেছে; তাই এতো অচেনা লাগে।
গভীরে বেড়ে ওঠে বেদনার মেদ;
হৃদঘরে হাহাকার, নিভে যায় যাপনের হৈচৈ।
যেখানেই হাত রাখি, আলগোছে স্বপ্নের উঁকি;
জিতে নিও; আমার সমস্ত সাধ ও সাধনা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



