দু'চোখে অনিদ্রা জমেছে ভীষণ;
ঘুমঘোর ক্লান্তির বিষাদ কেটে গেলে
কালো কফির মগে ওড়ে
পুরানো হলুদ বিকেল, পাখির পালকে
গাঁথা তার নরোম হাতের তুলিকাজ
পিছনে ডেকে আনে আনমনা হাওয়ার রাত্রি।
সারা গায়ে বিষণ্ণবেদী; জোছনাও ছল করে, বুঝি
বুনোফুলের গন্ধে ভেসে আসে আর
রেটিনার উল্টোবিম্বে তার মুখ
আবছা ছবি হয়ে ভাসে। মনে মনে তুমুল অঙ্ক কষি;
কতটা দূরত্ব হলে শূন্যতা বলি, পুরানো হলে স্মৃতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



