গ্রীষ্মগরমের কাঠফাঁটা তাঁতানো রোদ্দুরে
পোঁড়াচ্ছে কেউ অজান্তে; রাস্তার ব্যস্ততা থামিয়ে
দূরে ঠেলে; সারাগায়ে শূন্যতার গলাঙ্ক।
আঙ্গুলের কঙ্কালে গেঁথে আছে অতীত;
আগ্রহ মুছে গেছে, পুঁড়েছে অকাল
অবাক চোখের ভিতর স্বপ্নের কাফন।
দুঃস্বপ্নের দুপুর বোঝাই খেয়াঘাটে বিরহমন্ত্রে
ইচ্ছেরা ভেসে যাচ্ছে নিরুদ্দেশে, ভাবান্তর;
বন্দীঘর থেকে পাখিরা পালাচ্ছে একা;
পালকে গেঁথে আছে নির্যাতন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



