যে কেউ সঙ্গে যাবে, যাক;
বাইরে ঝড়ের বাঁশি, আকাশে নীলপাহাড়
কুচকাওয়াজের বুলেট, লেটেল রোদ্দুরে
ম্রীয়মান তৃষ্ণার কাতর অনুভূতির ভাঁজে
দুপুর পোঁড়ে একা; নিঃসঙ্গতার বিরহে
ভেসে আসে আহ্বান; একেলা পথধরে।
দু'চোখে শুয়ে আছে আজ
মৌনমিছিলের ক্লান্ত দীর্ঘশ্বাস;
আরশীতে এঁকে নিয়ে চুলের সৌখিন
পরনে ভাঁজকরা বাহারি পোষাক; কে যাবে কোথায়!
যুদ্ধাবশেষ; ঘোড়ার খুঁরে জেগে ওঠে জখমের ছাপ;
বিরহরাতের গায়ে অন্ধকার মুছে দিচ্ছে অলি-গলি-পথ।
গন্তব্যের মানচিত্রে চোখ পেতে পড়ে নিও
পথ-ঘাট ও তার নাড়ি-নক্ষত্র। যে যার যাবার পথে
স্বপ্নের ঝুড়ি ফেলে; ভুলের যাচ্ছে আহতঅতীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



