যখনই ফিরে আসি সন্ধ্যা তারার মাঠে
তুমি জেগে ওঠো পাললিক শিলার ভাঁজে;
ছিপছিপে সুপারীবনে তামাটে রোদ এলে
তোমার আঁচলে বাঁধা পড়ে কালো অন্ধকার।
অপেক্ষা-প্রদ্বীপ জ্বেলে সারসের গ্রীবায়
অনড় চোখের ভিতর কী দেখো আমাকে!
আমিতো যুদ্ধাহত পরাজিত কেউ;
আশাঘরে মেঘের গর্জনে
ফসকে গেছে কবেই আপনবনের চাবি।
তোমার চোখের ভিতর
জমে আছি এক দুঃখপাহাড়।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




