আমাদের ছন্নছাড়াগুলো গচ্ছিত আছে কালের গ্রাসে;
চাইলেই, ফিরে দেখতে পাই ভুলের সমীকরণ;
ইচ্ছেডানায় বেঁধে উড়ে যেতে যেতে
অঙ্কের ছকে এঁকে মিলাতে চেয়ে মেধাবী গোলাপেরা
নিরুদ্দেশ; তাদের পায়ে আজ বখাটেচিহ্ন আঁকা।
বৈরাগী হাওয়ায় বিষণ্নতার নুপূরপায়ে হেঁটে গেছে;
পথের ক্লান্তি মেখে বিকেলের তামাটে রোদের সাথে।
তাদের সারাদেহে ক্ষতের দাগ; চেয়ে থাকে কালোরাত্রি।
আমাদের ছন্নছাড়াগুলো বোধের ভিতর তছনছ করে একা;
যতবার সাজাতে চাই আজ; ছিন্নতার বিহ্বল বাজে দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


