কে না চায়! এমন দুঃসাহস আমারও হয়
ইচ্ছে করে স্বপ্ন আঁকি; এই বুঝি জিতে গেলাম;
পেয়ে গেলাম আকাশকুসুম ছোঁয়া
গর্বিত চরণে হেঁটে বেড়াই একা
এ-ঘর ও-ঘর যাই।
বিষণ্ণ কষ্টের ভাঁজ খুলে
বিকেলের তামাটে আলোর হাসি; আর
কিনে ফেলি সুখের আড়ত। পাখির
পালকের মতো একজোড়া নরোম ঠোঁট, পরম স্নেহে
চুষে নেয় পৃথিবীর বিষণ্ণতা - মুহূর্তেই।
ক্রমে আলো, ক্রমে শীতল বাতাস
তুমি নিসর্গের অজস্র সুন্দর;
প্রজাপতির মতো তুলে নাও অদৃষ্টের দুঃখতাপ।
আমার উঠোনে হিরন্ময় রোদ্দুর
কী অবলীলায় খেলা করে; শিশুদের পায়ের শব্দে বাজে মাদল।
স্বপ্নের ভিতর আনন্দ, আনন্দের ভিতর দুঃখ
ক্রমশ নুঁয়ে আসে চারিদিক - এতো কোলাহল,
এতো চিৎকার; সবাই যেনো টেনে ধরে
দুঃসাহসের এহাত।
সুখী হও; সোনালী জরির প্রজাপতি তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


