তোমার মনঘরে আমার নিবাস নিলামে
নিয়ে গেলো অই বিস্বাদের রথ। দূর অন্ধকার;
ট্রেনের হুইসেলের সাঁনাই ছিঁড়ে আরো দূরে
নদী-পথ-ঘাট বিল-ঝিল জুড়ে
সন্ধ্যা নেমেছে এখন।
ইথারে গেঁথে আছে শব্দের অতীতকাহন
আমি হয়রানি হাওয়ার দোলায় ভাসি
পতঙ্গের সাথে বাঁধি; বান্ধবসেতু।
অমাধরা রাত; আঁধারের পাহাড় করি জয়
মেঘেরা উড়ে যায় না-ছোঁয়া স্বপ্নপরীর দেশে;
ঘোড়ার খুঁরে আঁকা নক্সী নগর। দেহে নামে
ক্লান্তির চাষাবাদ, ছুটির ডাহুক ডেকেছে কেবল
কালঘড়ির কাঁটায় নামে হিমস্নান; স্তব্ধতার বাঁশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


