আমার দু'চোখে নেমে আসুক আষাঢ়ের ঢল
জলের প্লাবন নামুক এ শহরে
ডুবে যাক অইসব সুউঁচু অট্টলিকা;
বন্ধু, তুমি কেঁদো না একফোঁটাও
তোমার আঙিনায় উঠুক সুস্বাস্থ্যের রোদ্দুর
পাখির কলতানমূখর থাকুক সারাক্ষণ।
দুঃখ আমার শৈশবের মতো প্রিয়;
গায়ে পরা পুরানো হলুদ শার্টের ক্ষয়ে যাওয়া
বোতামের ঘরে বিষণ্ণতা অবাক করে
ভাবাতে থাকে কালের চাকা।
চারিদিকে এইসব ছন্নছাড়া;
আমার বেড়ে ওঠা এই পরগাছা জীবন
অথৈ জনসমুদ্রে আমিতো দুর্বল কেউ; একা।
বন্ধু, তুমি কেঁদো না একফোঁটাও;
তোমার ব্যথিত হৃদয়
আমাকে অসহ্য করে রাখে অনন্তকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



