কালঘরে জমে ওঠে স্মৃতির পাহাড়;
নিভে যায় জীবনের আলো, দিনভর আপনহাটে
সময়েরফাঁদে করি বেঁচাকেনা; বেলাশেষে
আনন্দকর্পূরে ওড়ে মৃতশ্লেজ; তার মৃদ-নূপুরে
নেচে নেচে, হেঁটে, হারায় অন্ধকারে; তিমির তমালের গাঁয়ে।
আমাদের লেখাজোকা পাপ; সময়ের সুড়ঙ্গ বেয়ে
নেমে গেছে নিম্নতায়; মানবিকমাপকে, বাঁধে না তার পরিচয়।
অসহ্য বোধপাখি খাঁচাঘরে অনশনযাপনের শেষে
দিয়েছে পাড়ি; অবাধ পারাপার।
আমরাতো কালের যুবুথুবু; ক্রোধের-রথে টানি
যাপনের চাকা। অশান্ত থৈ-থৈ জলে; অথৈ চারিদিক;
মৃত্যুরা নেমে আসে; ধীরপায়ে, শূন্যতার সাদা চাদর পড়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



