দিনান্তর দিন শূণ্যতার ডালপালা বাড়ে
এইঘরে; বসার সোফার ফোমে
মুখথুঁবড়ে বসে থাকার ভিতরও আলসেমি
পায়চারী করে। নির্ঘুম চোখ, ক্লান্তিহীন;
যতটুকু ঘুম নামে চোখে, ততোধিক দুঃস্বপ্ন;
লুটে খায় আদিঅন্ত; জলদস্যুর বেশে।
দিনান্তর দিন নির্বাক; স্বরের ভিতর নিষ্প্রাণ শব্দরা
নৈঃশব্দে হেঁটে যায় অনড়দেশে; বিকেলের
অস্তগামী রোদের ভিতর তামাটে ম্লানচিহ্ন এঁকে
চিবুকে জেগে থাকে বিষণ্ণতা।
দিনান্তর দিন রাতজাগা পাখি;
অন্ধকারে বসে, আধাঁরের জাল বুঁনি একা;
কষ্টরা ফিরে আসে; পাপ ও ধ্বংসের ভিতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


