তোমার অনেক প্রিয় কিছু আছে,
জানি; অনেক লম্বা ফর্দ্দ, আকাশছোঁয়া;
গচ্ছিত অর্থের মতো আগলে রাখো,
দেখি; সারাক্ষণ রেটিং গোনো, সামলে রাখো।
সেই লম্বা ফর্দ্দ থেকে কেবল আমিই
খসে পড়ি; অবিরত। যেমন আমার স্বপ্নগুলো
নিয়ত ক্লাসের হোয়াইটবোর্ড থেকে মুছে যায়;
মুহূর্তেই কুঁচিকুঁচি। নিয়ত আমিই সংগোপনে
তোমার ফর্দ্দ থেকে খসে পড়ি। তোমার ইনবক্সে
নিয়মিত নীচে থাকি আর অসহ্য ভেপ্সা গরমের মতো
চেয়ে দেখি; তুমি আমাকে কখনও
মুছে দিতে না পেরে, কেমন দ্বিধায় আবিষ্ঠচোখে
আমাকে উপেক্ষা করে যাও সারাক্ষণ; দ্বৈরথে।
আমি তোমার অমিমাংসিত; ভিন্নতায় অভিন্ন কেউ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



