somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ সবুজ সোয়েটার

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনীকের ব্যবহারটা বাড়ীর সকলের কাছে একটা বাড়াবাড়িতে পরিনত হচ্ছে। কী এমন লুকিয়ে আছে এই সবুজ সোয়েটারে; লতিফা হাত দিতেই সে রেগেমেগে কেড়ে নিয়ে নিজের হাতে; কেঁদে ফেললো। সেদিন স্বামীর সম্মুখে বড্ড লজ্জায় পড়েছিলেন লতিফাও।

তিনি তো কম করেন না অনীকের জন্য; কোলে পিঠে আগলে রাখে তিনি। না হয় আপন, কিন্তু তারতো আর পিছুটান নেই যে অনীককে অবহেলা করবেন। বিয়ের পর থেকে তিনি অনীককে বড্ড আপন করে নিয়েছেন। লতিফাকে পেয়ে অনীকের বাবা রহমত সাহেবও অনেক সন্তুষ্ট; বিশেষিত ছেলের দিকে খেয়ালটা তাকে খুব আড়োলিত করে। এব্যাপারে অনীকের তেমন কোনো আপত্তি নেই।

সেদিন বাক্স থেকে শীতের পোষাক বের করার পরই এই ঘটনা। লতিফা চেয়েছেন সবকিছু লন্ড্রি করার পর ব্যবহার শুরু হবে। অনীক তার পুরানো সোয়েটার দেখতে পেয়েই টেনে হাতে নিলো। সে বার বার গায়ে পড়তে যাচ্ছে কিন্তু লতিফার অই একই কথা, আগে পরিষ্কার করা; তারপর গায়ে দেওয়া।

দুই নাছোড়ের যখন তুমুল রেশারেশি; ঘটনা সামলাতেই পাশের ঘর থেকে রহমত সাহেব এসে যোগ দিলেন। ফলে অনীকের জেদ একটু বেড়েই উঠলো। লতিফার কন্ঠভারী শুনাতেই রহমত সাহেব তড়িঘড়ি নরোম গলায় অনীককে প্রশ্ন করলেন

ঃ বাবা, তুমি কেন সোয়েটারটা পরিষ্কার করতে চাইছো না?

তার কোন উত্তর না পেয়েই তিনি বলতেই থাকলেন বিভিন্ন যুক্তি; সব শেষে বললেন

ঃ জানো তো বাক্সবন্ধি কাপড়ে রোগজীবাণু থাকতে পারে। পরিষ্কার পোষাক পরা স্বাস্থ্যকর।

তারপর তিনি সত্যিই কিছু একটা উত্তরের জন্য অনীকের দিকে তাকালেন।

সে ফুপিয়ে কেঁদে চোখ কচলায়ে খুব ক্ষীণ কন্ঠে বাবার দিকে ফিরে মিনমিন করে বলল

ঃ ওটা ধুঁলে মার গন্ধ চলে যাবে।

মা মারা যাওয়ার বছরে এই সোয়েটারটা বুনে, তার গায়ে পরিয়ে দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় বায়না করে মার হাতে পরে নিত। এক নিঃশ্বাসে বলে সে যখন বাবার দিকে তাকালো; রহমত সাহেবের দুচোখে অঝোর বৃষ্টি। নিঃসন্তান লতিফা স্বাশতজননীর মার্ধুয্য মৃণালে জড়িয়ে ধরা গলায় বললেন

ঃ আয়, বাবা আমার বুকে থাক। তোর সোয়েটারটা এভাবেই গুছিয়ে রাখিস সারাজীবন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×