এইসব এতো বেশী কোলাহল
হৈচৈ চারিদিকে, রোদের টুইটম্বর
তাই বড় বেশী চুপচাপ থাকি;
ঝিনুকের দেশে। যদি ভাঙ্গে
নিমগ্ন এই ধ্যান, মনঘরে জাগে
সন্ন্যাসীর ছায়া। নিস্তব্ধতায় নামে
কালের কালো অন্ধকার।
সারারাত নির্ঘুম চোখে ওড়ে
ফানুসের দল; স্মৃতির জানালা
খুলে বৈশাখি আমঝড়ে ব্যস্ততার
চাবি খুলে দূরত্ব করে একাকার।
একা ঘরে একাকিত্বের হাওয়া খেলা
করে স্থবিরকাল; পাংশু মুখছবির
ছায়ায় আঁকে ধ্বংসস্তূপ; বৃষ্টির
ধোঁয়ায় বিন্যস্ত করে নির্জন দূরত্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




