somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ব ইউক্রেনে জঙ্গিরা ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র : অনলাইন ডেস্ক | আপডেট: ২৩:২৩, জুলাই ১৭, ২০১৪


পূর্ব ইউক্রেনে জঙ্গিরা ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স-ইউক্রেন এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়াগামী বিমানটিতে ২৯৫ জন যাত্রী ছিলেন।
ইউক্রেনের কর্মকর্তা আন্তন গেরাসচেঙ্কোর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানায়, বোয়িং ৭৭৭ বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়েছিল। এটি রুশপন্থী বিদ্রোহীদের ঘঁাটি দোনেস্তকে পতিত হয়। তিনি দাবি করেন, ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ভূপাতিত করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়, বিমানটি ভূপাতিত করার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, স্থানীয় লোকজন বিমানটির ধ্বংসাবশেষ পেয়েছে।
এদিকে এক টুইটার বার্তায় মালয়েশিয়ান এয়ারলাইনস জানিয়েছে, ইউক্রেনের আকাশসীমায় বিমানের ক্রুদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল।
ইউক্রেনের কর্মকর্তা গেরাসচেঙ্কোর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স আরও জানায়, বেসামরিক পরিবহনে ব্যবহূত বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। বিমানবিধ্বংসী বুক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এটিকে ভূপাতিত করা হয়েছে। এতে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিহত হন।'
ইউক্রেনের অন্য এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানায়, বিমানটি ১০ হাজার মিটার উঁচুতে (৩৩ হাজার ফুট) রাডারে সর্বশেষ দেখা যায়। পরে এটি রাশিয়ার সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ইউক্রেনের শাখতারস্কের তোরেজে গিয়ে পড়ে।সাম্প্রতিক সময় এলাকাটিতে ইউক্রেনের সেনা ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হয়েছিল।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×