somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উলকি - শরীরে নকশা করার অভ্যাস নিয়ে কিছু কথা ।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উলকিকে বলা যায় ত্বকের নকশা । ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া বলে :
“ উলকি আঁকা হল শরীরে স্থায়ীভাবে নকশাগুলো করার অভ্যাস। ধারালো সরু কাঠি, হাড় বা সূচ দিয়ে চামড়ার ওপর ছোট ছোট ছিদ্র করে করা হয়, যেটাকে প্রাকৃতিক রঙের রঞ্জক পদার্থে ডোবানো হয় ।” বহু কিশোর-কিশোরী রক সঙ্গীতের তারকা, বিখ্যাত খেলোয়াড়, ফ্যাশন মডেলদের উদাহরণগুলো অনুকরণ করে গর্বের সঙ্গে তাদের কাঁধে, হাতে, কোমরে ও গোড়ালির ওপরে আঁকা উলকিগুলো প্রদর্শন করে। কারও কারও কাছে, উলকি আকর্ষণীয় রোমান্টিক ভাবভঙ্গি প্রকাশ করার একটি উপায় । কিছু যুবক-যুবতী উলকিগুলোকে এক শিল্পকলা হিসেবে দেখে থাকে। অন্যেরা এগুলোকে স্বাধীনতার প্রতীক, বিদ্রোহ অথবা বিকল্প জীবনধারার এক প্রতীক হিসেবেও ব্যবহার করে। তবে অধিকাংশ যুবক-যুবতীই হয়তো শুধুমাত্র ফ্যাশনের কারণে এমনটা করেছে।

উলকি আঁকার প্রাচীন কলা । মিশরের ও লিবিয়ার উলকি আঁকা মমিগুলো পাওয়া গেছে, যেগুলো খ্রিস্টের সময় থেকে শত শত বছর পূর্বের। গবেষক স্টিভ গিলবার্টের কথা অনুযায়ী, “প্রাচীনকালের এক পরিচিত উলকি যেটা ছিল এক বিমূর্ত প্রতিকৃতির পরিবর্তে কিছু একটার ছবি, তা বেস দেবতাকে চিত্রিত করে। মিশরের পৌরাণিক কাহিনীতে বেস হল আমোদপ্রমোদের এক কামুক দেবতা। ”
তবে এই ফ্যাশন স্বাস্থ্য ঝুঁকির কারন হতে পারে। চর্মবিজ্ঞানের একজন সহযোগী অধ্যাপক ডা. রবার্ট ট্যামসিক মন্তব্য করেন: “আসলে তুমি তা করে তোমার চামড়াকে দুভাগ করছ এবং সেই জায়গাগুলোতে রঞ্জক পদার্থ প্রবেশ করাচ্ছ। এমনকি যদিও সূচটি চামড়াকে একটুই চিরছে কিন্তু যখনই তুমি চামড়ায় ফুটো করছ, তখনই তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে।

উলকিগুলো স্থায়ী রাখার ইচ্ছা সত্ত্বেও, এগুলোকে তুলে ফেলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়: লেসার দ্বারা তুলে ফেলা (উলকিকে পুড়িয়ে দেওয়া), অস্ত্রোপচারের দ্বারা তুলে ফেলা (উলকি কেটে ফেলা), সালাব্রেশন (উলকিযুক্ত চামড়ার অংশকে সিক্ত করতে নুন জল সলিউশন ব্যবহার করা) এবং স্ক্যারিফিকেশন (অ্যাসিড সলিউশন দিয়ে উলকিকে তুলে ফেলা এবং সেই জায়গায় একটি ক্ষত তৈরি করা)। এই পদ্ধতিগুলো ব্যয়বহুল ও বেদনাদায়ক হতে পারে। “একটা উলকি আঁকানোর চেয়ে সেই উলকিকে লেসার দিয়ে তুলে ফেলা আরও বেশি বেদনাদায়ক,” টিন পত্রিকা অনুযায়ী, “ডাক্তাররা অনুমান করে যে, যারা উলকি তুলে ফেলে তাদের সকলের মধ্যে ৩০ শতাংশের বেশি, কিশোরী তা করে থাকে যারা তাদের প্রাক্তন ছেলেবন্ধুর নাম তুলে ফেলতে চায়।” তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। উলকি নিয়ে একটি ভিডিও ।



সূত্র : ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×