somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈদ্যুতিক বাতি থেকে ইন্টারনেট!

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বৈদ্যুতিক বাতি থেকে দ্রুতগতির ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির দ্বারপ্রান্তে চীনা গবেষকেরা। এ পদ্ধতিটিকে গবেষকেরা বলছেন ‘লাই-ফাই’।
গবেষকেদের দাবি, লাই-ফাই পদ্ধতিতে প্রচলিত ওয়াই-ফাই পদ্ধতির চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
লাইট এমিটিং ডায়োড বা এলইডি বাতি ব্যবহার করে তথ্য স্থানান্তরের পদ্ধতিটি গত দুই বছর ধরে আলোচনায় রয়েছে। এর আগে জার্মান গবেষকেরা দাবি করেছিলেন যে, লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করে তাঁরা প্রতি সেকেন্ডে ৮০০ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। এ পদ্ধতিতে এলইডি ব্যবহার করে ডিজিটাল তথ্যের সংকেত পাঠানো হয়। একটি লাইট সেন্সর এলইডি থেকে পাঠানো তথ্য শনাক্ত করতে পারে, যা পরে কম্পিউটারে প্রসেসিং করা সম্ভব হয়। গবেষকেরা এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘লাই-ফাই’।
গবেষকেরা জানিয়েছেন, লাই-ফাই ব্যবহার করে হাই-ডেফিনেশন মানের চলচ্চিত্রও এক মিনিটেই ডাউনলোড করা সম্ভব। আর বাড়ির প্রতিটি বৈদ্যুতিক বাতিকে লাই-ফাই প্রযুক্তির রাউটার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা স্মার্টফোন ও ট্যাবলেটে তারবিহীন প্রযুক্তির ইন্টারনেট হিসেবে কাজ করতে পারে।

এবারে চীনের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, সেকেন্ডে ১৫০ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে মাইক্রোচিপযুক্ত এলইডি বাতি কাজে লাগানো সম্ভব। এক ওয়াটের একটি বাতি কাজে লাগিয়ে চারটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু রাখা সম্ভব বলেও গবেষকেরা মনে করছেন।

লাই-ফাই প্রযুক্তি ভিজিবল লাইট কমিউনিকেশনস বা ভিএলসি নামেও পরিচিত। এ পদ্ধতিতে প্রচলিত রেডিও ফ্রিকোয়েন্সির পরিবর্তে লাইট ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। গবেষকেদের দাবি, এ পদ্ধতির নেটওয়ার্ক হবে নিরাপদ ও অর্থ সাশ্রয়ী।

গবেষকেরা বলছেন, লাই-ফাই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপ উন্নয়ন ও নকশার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। তাই শিগগিরই এ প্রযুক্তি হাতের নাগালে আসছে না। তবে নভেম্বর মাস নাগাদ চীনের শিল্প মেলায় ‘লাই-ফাই’ যন্ত্র পরীক্ষামূলক প্রদর্শন করতে পারে চীনা গবেষকেরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×