somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোগল সম্রাট
আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

ব্যাংকিং/ব্যবসায় ব্যবহৃত শব্দাবলীর পরিভাষা (পর্ব-২)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ACCEPTANCE : স্বীকৃতি। যেমন, ব্যাংকের আর্ন্তজাতিক বাণিজ্য ব্যবসায় স্বীকৃতি শব্দটি অত্যন্ত পরিচিত। রপ্তানীকারকের ব্যাংক কর্তৃক রপ্তানী সংক্রান্ত ডকুমেন্টের মূল্য সংগ্রহের জন্য আমদানীকারকের ব্যাংকের নিকট প্রেরন করা হয়। আমদানীকারক তার উপর সম্পাদিত বিলে স্বীকৃতি দিলে আমদানিকারকের ব্যাং উক্ত ডকুমেন্ট হস্তান্তর করে। নির্দিষ্ট সময় অন্তে স্বীকৃতি মোতাবেক আমদানিকারক তার ব্যাংকারের মাধ্যমে উক্ত বিলের মূল্য পরিশোধ করে।

ACCEPTOR ; গ্রহীতা, স্বীকৃতিদাতা। Acceptor বিলের উপর স্বাক্ষর করে বিলের দায়ের স্বীকৃতি প্রদান করে।

ACCOMMODATION BILL: বন্দোবস্ত বিল। একটি বিনিময় বিল যা গ্যারান্টর বা জামিনদাতা হিসাবে accommodation party কর্তৃক স্বাক্ষরিত হয়। বিলের স্বীকৃতিদাতা যদি মেয়াদান্তে বিলের টাকা পরিশোধ না করে তবে accommodation party বিল পরিশোধের জন্য দায়বদ্ধ থাকে।

ACCOMMODATION PARTY : যে ব্যক্তি কোন বিলের মূল্য গ্রহন না করেই অপর কোন ব্যক্তিকে শুধুমাত্র accommodate করার উদ্দেশ্যে বিলের আদেষ্টা/প্রনেতা, স্বীকৃতিদাতা হিসাবে বিলে স্বাক্ষর করে।

ACCOUNT PAYEE ONLY: শুধু মাত্র প্রাপকের হিসাবে। যে সমস্ত চেকে প্রাপকের হিসাব শব্দটি লেখা থাকে সেসব চেক কেবলমাত্র প্রাপকের হিসাবে জমা দিতে হয়। অর্থাৎ প্রাপকের হিসাবে এরুপ চেকের অর্থ আদায় হয় তার নিশ্চয়তা বিধান করা আদায়কারী ব্যাংকরে কর্তব্য। হস্তান্তরযোগ্য দলিল আইনে বলা হয়েছে যে, যখন চেক ‘প্রাপকের হিসাবে’ শব্দ দ্বারা দাগ কাটা হয় তখন এ হস্তান্তর যোগ্যতা হারায়।

ACCOUNTING LIQUIDITY : একাউন্টিং লিকুইডিটি দ্বারা সম্পদকে কত দ্রুত নগদ অর্থে রুপান্তর করা যাবে তা বোঝায়। কারেন্ট এ্যসেট বা চলতি সম্পদ হলো সবচেয়ে বেশি তরল বা নবায়ন যোগ্য আর এই সম্পদের মধ্যে পড়বে ঐসব সম্পদ যেগুলোকে স্থিতি পত্রের তারিখের এক বছরের মধ্যে ক্যাশ বা নগদ অর্থে রুপান্তর করা যাবে। ব্যাংকের চলতি হিসাবে রাখা অর্থই সবচেয়ে বেশী তরল।

ACCRUAL ACCOUNTING : এই ধরনের হিসাব রক্ষন পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের লক্ষ্যে আয়কে (revenue) যে সময়ে অর্জিত হয় সে সময়ের আয় হিসাব বিবেচনায় (recognized) আনা হয়।তদ্রুপ যে হিসাবকালে ব্যয় নির্বাহ হয় সে সময়ের হিসাবে হিসাবায়ন করা হয়।এ ক্ষেত্রে নগদ আয় কিংরা ব্যয় হউক বা না হউক।

(চলবে…………..!)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×