somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী দিনের সতর্কসংকেত-মি. সাখাওয়াত হোসেনের প্রতি।

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোয় মি. সাখাওয়াত হোসেনের ‘আগামী দিনের সতর্কসংকেত’ লেখার প্রেক্ষিতে এই লেখা লেখা হলো। নিচে মুল লেখার লিংকটি পাবেন।
এ দেশের মানুষ ধর্মান্ধ না হলেও ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। সব ধর্মাবলম্বী হাজার বছর ধরে এমনই ছিল এবং আছে।-মি: সাখাওয়াত হোসেনের সাথে আমি এ বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষন করে বলছি-আমাদের দেশের লোক কোনভাবেই ধর্মের প্রতি দূর্বল নয়। অনেক বেশি ধর্মান্ধ। জনগণের মনরক্ষা করার কথা অনেক শুনেছি এবং আগামীতেও শুনতে হবে। জনমন রক্ষার এমন কথা শুনতে শুনতে কান ঝালাপাল হয়ে গেছে। এ ধরনের পঁচা কথা শুনতে আর ভাল লাগেনা। সাখাওয়াত হোসেনের সাথে দ্বিমত পোষন করে আমার মতের পক্ষে খুব সহজ কিছু যুক্তি তুলে ধরছি। ১) ধর্মের প্রতি সাধারণ মানুষ যদি দূর্বলই হবে, ধর্মে তো মিথ্যা বলা মহপাপ; সবাইতো তাহলে ভুরি ভুরি মিথ্যা বলে কেন। ২) ধর্মে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে- যারা নাস্তিক নাস্তিক বলে ব্রগারদের চৌদ্দগোষ্টি উদ্ধার করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুনতো তারা কয় জন কয় ওয়াক্ত নামাজ পড়ে। ৩) বিশেষ করে বিএনপি কথায় কথায় ধর্মের কথা বলে তাদের নেত্রী সহ কয়জন বিএনপি’র এমপি নামাজ পড়ে, যাকাত দেয় এবং ধর্মে যা করতে নিষেধ করেছে তা থেকে বিরত থাকে। একটু খোঁজ নিয়ে দেখুন (এখানে আওয়ালীগের কথা বলছিনা এই কারণে তারা কথায় কথায় ধর্ম নিয়ে রাজনীতি আগে করত না যদিও এখন পালের হাওয়া বদল দেখে কিছুটা করছে)। ৪) ধর্মে দূর্ণীতি ঘুষ, সুদ এসব চরম ঘৃণ্য পাপ হিসাবে পরিগণিত কয়জন জাতীয়তাবাদী দলের এমপি কি এগুলো থেকে বিরত থেকেছে। ৫) এইবার জনগণের কথা বলি- প্রায় সবজগণই তো জানে এদেশের যারা জনপ্রতিনিধি তাদের বিরাট অংশ নানান পাপে পাপিষ্ট এগুলো জনগন জানে অথচ এই জনগণই তাদের কে ভোট দিয়ে নানান পাপ করা সুযোগ করে দিচ্ছে। ৬) যদিও আরও অনেক কিছু বলা যায় আর কথা না বাড়িয়ে সর্বশেষ কথাটা বলি সেটা হলো জনগণ যদি এতই ধর্মের প্রতি দূর্বল হবে তাহলে তারা নিজেরাই সরাসরি এত পাপের সাথে যুক্ত থাকে কেন? (যুক্ত থাকে বলছি এই যুক্তিতে জনগণ যদি নানান পাপের সাথে যুক্ত না থাকত তাহলে এদেশ বারবার বিশ্বের সবচেয়ে দূর্ণিতি পরায়ন দেশ হতো না। অতএব, এ দেশের মানুষ ধর্মান্ধ না হলেও ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। এটা প্রথম শ্রেণী পঁচা কথা। মিডিয়াতে এই কথাগুলো যারা বলে থাকে তাদের প্রতি সম্মান রেখেই বলছি তারা প্রথম শ্রেণীর ভন্ড। জনগণের মনরক্ষা করতে তারা নিজের মনের কথা বলেন না। সর্বশেষে একটা কথা বলি-উপরে যে সমস্যাগুলোর কথা বলেছি তা সব দলের এমপি, মন্ত্রীদের উক্ত সমস্যা আছে।
বি.দ্র. আমি জানি প্রথম আলো আমার এই মতামত অনলাইনে মতামত কলামে প্রকাশ করবেনা। তাতে সমস্যা নেই। আমি ব্লগ ফেসবুক নানা জায়গায় সংবাদটি শেয়ার দেব এবং তার সাথে এই লেখাটি লাগিয়ে দেব।
Click This Link

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×