
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সবাই দাড়ালো জানাযা নামাজে,
কিছুক্ষন পর সব ফিরে যাবে কাজে ৷
কেমোনে আমি একাকী কাটাবো কবরে,
আমি যে হলাম সাথী হারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
আমি তো মনের ভুলেও
কখনো করি নি নামাজ-রোজা,
এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা ৷
মাথার ওপরে সূর্য আসে,পায়ের নিচে তামার জমিন
ঐ দোযখের আগুন জ্বলছে,হাটছে ফেরেস্তারা ৷
আমি চোখ বুঝে দেখি,
আমার এ লাশ কাফন হয়েছে সারা ৷
সেই লাশ থেকে আতরের ঘ্রাণ !
কাদিছে আপন যারা ৷
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




