somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদশা পয়গম্বর ও এক বৃদ্ধা

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক বৃদ্ধা বাজার থেকে আটা নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ হাওয়া এসে তার আটাগুলো উড়িয়ে নিয়ে যায়।
গরীব বৃদ্ধা উপায়ন্ত না পেয়ে আল্লাহর পয়গম্বর বাদশার দরবারে গেলেন হাওয়ার বিরুদ্ধে নালিশ নিয়ে। বাদশা হাওয়ার বিরুদ্ধে নালিশ শুনে হেসে ফেলে বললেনঃ এ তোমার কেমন ফরিয়াদ? হাওয়া কি আমার তাঁবেদার যে তার থেকে তোমার আটা আদায় করবো।

এই বলে রাজভান্ডার থেকে কিছু আটা দিয়ে তাকে বিদায় করলেন। পথে ৭ বছরের বাদশা পুত্র বৃদ্ধাকে দেখে বললেনঃ ও বুড়ি মা তুমি কি নালিশ দিলে আর কি বিচার নিয়ে যাচ্ছো.?
বৃদ্ধা তাকে সবকিছু খুলে বললো। শুনে বাদশা পুত্র বললোঃ এটা কোন বিচার হলো, তুমি রাজ দরবারে
ফিরে যাও আর বলো আমি এই আটা নিবো না। আমি হাওয়ার কাছ থেকেই আটা নিবো। বৃদ্ধা তাই করলো। এবার বৃদ্ধার আর্জি শুনে বাদশা মনে করলো হয়তো বৃদ্ধা আরো কিছু আটার জন্য এই বুদ্ধি আটছে। তাই এবার বৃদ্ধাকে ১মন আটা দিয়ে শান্ত করলো।

বাদশা পূত্র এবারো বৃদ্ধাকে বললেনঃ বুড়ি মা.. এবার তো তুমি অন্যায়ই করে ফেললে। তোমার তো ১মন আটা যায় নাই। তুমি অন্যের হক নিয়ে যাচ্ছো, পারবে ওপারে এর জবাব দিতে.?

বৃদ্ধা বাদশা পুত্রের কথায় ঘাবরে গেলেন এবং আবারো ফিরে গিয়ে পূর্বের আর্জি পেশ করলেন। বাদশা এবার বুঝে ফেললেন যে বৃদ্ধা অন্য কারো বুদ্ধিতে এমনটা করছেন। বাদশা বৃদ্ধার কাছ থেকে সবকিছু জানতে চাইলেন। সবকিছু শুনে তার পূত্রকে ডেকে বললেনঃ কি ব্যাপার বাবা তুমি এমন কেনো করছো? তুমি আসলে কি চাও?
বাদশা পূত্র বললোঃ আব্বা হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আরজ করে হাওয়াকে হাজির করান এবং জিঙ্গাসা করেন কেনো তিনি এমন করলেন..।
বাদশা তখন আল্লাহর দরবারে হাত তুলে আবেদন করলেন। সাথে সাথে হাওয়া সামনে হাজির হলেন। বাদশা তখন হাওয়ার কাছ থেকে কারন জানতে চাইলেন।
উত্তরে হাওয়া বলতে শুরু করলেনঃ হে আল্লাহর পয়গম্বর আমি যা করেছি আল্লাহর হুকুমেই করেছি। মাঝ দরিয়ায় একটি জাহাজ তলা ফুটো হয়ে ডুবে যাচ্ছিলো। জাহাজের মালিক তখন আল্লাহর কাছে আরজ করলো,
যদি জাহাজটা আল্লাহর কৃপায় রক্ষা পায় তবে জাহাজের সব মাল গরীব দুঃখিদের দান করবেন। আল্লাহ তার দোয়া মঞ্জুর করে আমাকে হুকুম করলেন বৃদ্ধার আটা দিয়ে জাহাজটি ঠিক করে দিতে। আমি তাই করেছি এবং জাহাজটিকে রক্ষা করেছি। বাদশা সব শুনে বৃদ্ধাকে জাহাজ তীরে ভিড়ানো পর্যন্ত সবর করতে বললেন। কিছুদিন পর বাদশার কাছে খবর এলো জাহাজ ভিড়েছে। এখন জাহাজের মালিকের ইচ্ছে, আল্লাহর পয়গম্বর বাদশা (আ) কে দিয়েই মালামাল বিলিয়ে দেবেন।

বাদশা আল্লাহর আদেশে অর্ধেক মালামাল গরীব মিসকিনদের মধ্যে আর বাকি অর্ধেক আটা হারানো সবরকারি সেই বৃদ্ধাকে দিলেন।
বৃদ্ধার প্রতি আল্লাহর এই নেক নজর দেখে বাদশা বৃদ্ধাকে বললেনঃ তুমি এমন কি এবাদত করেছো যে আল্লাহ তোমাকে এত ধন সম্পদের অধিকারিনী করলেন।
বৃদ্ধা বললোঃ আমি এমন কিছুই করি নাই, তবে সেদিন যে আটা হাওয়ায় উড়িয়ে নিয়ে ছিলো সেটা একজন ভুখা মেহমানের জন্য ছিলো। ঐ দিন এক ভুখা মেহমান এসেছিল। ঘরে একটি মাত্র রুটি ছিলো সেটাই দিয়েছিলাম কিন্তূ তাতে ঐ মেহমানের ক্ষূধা মিটে নাই। তখন সেই ভুখা মেহমানের ক্ষূধা মিটানোর জন্যই বাজার থেকে আটা আনতে গিয়েছিলাম। কিন্তূ হাওয়া উড়িয়ে নেওয়ার কারনে সেদিন ঐ ভুখা মেহমানের ক্ষূধা মিটাতে পারি নাই। এতে আমি খুব কষ্ট পেয়েছিলাম...

বাদশা বলনেনঃ হ্যাঁ ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেওয়া এবং তার ক্ষুধা পুরাপুরি মিটাতে না পেরে তোমার মনের অনুশোচনা দেখে আল্লাহ খুশি হয়ে তোমাকে এত ধন সম্পত্তি দিলেন।

বিঃদ্রঃ সেই বাদশা পয়গম্বর হলেন আল্লাহর নবী হযরত দাউদ (আ) আর ৭ বছরের সেই বাদশা পুত্র হচ্ছে হযরত সুলায়মান (আ)।

(সংগৃহিত)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×