পরাশ্রিত পরজীবীর মত জীবন,
এ জীবন আমার নয়; অন্য কারো।
অন্য কারো জীবনের
প্রতিটি মুহূর্ত একটা ঘোরের মত,
প্রতিটি দুঃখ যেন একটি দুঃস্বপ্ন,
প্রতিটি হাসি যেন একটি ছন্দপতন।
ছন্দপতনের এই খেয়ায়
কালান্তরের শেষ পাতায়;
এই আমি সেই আমি নয়
যে আমি এই আমি,
সেই আমি এই আমি নয়
সেই আমি অন্য কেউ।
অন্য কোন পথে,
অন্য কোথাও......
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






