somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নাটকের তৃতীয় চরিত্র ।।

আমার পরিসংখ্যান

বিপন্ন_বিস্ময়
quote icon
ছদ্মবেশে বাহ্যিক পরিচয় । আত্মপরিচয় আত্ম-কথায় । যা ভাবছে আত্ম , তাই বলছি ব্লগে ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কেউ নেই কিছু নেই

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৫


পরিচিত মুখগুলার দেখা নেই
একা একা বসে থাকি
কিছুই করার নেই
কেউ নেই ; শুধু বসে থাকি একা।
কারোর কিছু পাওয়ার নেই,
কারোর কিছু চাওয়ার নেই।
প্রয়োজন ফুরালে কারো দেখা নেই
আমি স্থির বসে থাকি একা
আমি স্থির বসে ভাবি একা
কারোর সময় নেই,
কেউ কাছে নেই
কেউ পাশে নেই
অসময়ে কেউ সাথে নেই
আমি শুধুই প্রয়োজন
ফুরালে কারো দেখা নেই।
সবাই সবার আমি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

একাকীত্বের আশ্রয়হীনতা

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৫




যদি কোন একদিন একাকীত্বের বিষন্নতায়
ঊগ্র হয়ে উঠি তোমার প্রতি
তাহলে ভুল বুঝে দূরে ঠেলে দিও না;
কাছে নিতে না পারো
অন্তত দূরে ঠেলে দিও না।

দূর থেকে দূরে হারিয়ে ফেলনা
এভাবে আর রেখোনা বাকিদিন,
পারলে ছায়া দিও কিছুদিন
পারলে পাশে থেকো ক'টা দিন। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

অথচ মানুষ জেনেছে

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০



অথচ মানুষ জেনেছে
অন্ধকারের পরে আলো আসে
দুঃখের পরে আসে সুখ
সুখের পরে দুঃখ
এ যেন চক্রাকার ঈশ্বরী খেলা
সরলদোলকের এপার ওপার।

কে দোল দিয়েছিল দোলকে?
কখন হয়েছিল শুরু সময়ের?

এসব জানেনি কেউ
অথচ মানুষ জেনেছে
অন্ধকারের পরে আলো আসে
দুঃখের পরে আসে সুখ
সুখের পরে দুঃখ। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

অসম প্রেম

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫০


আমিও চাই
তোমারও স্বামী হোক, সংসার হোক
কোল জুড়ে আসুক ফুটফুটে একটি শিশু।
আমিও চাই
কেউ তোমায় মা বলে ডাকুক
কেউ তোমায় আরো ভালবাসুক
কেউ তোমায় বউ বলুক, আদর করুক
তাতে আমার কোন মাথা ব্যথ্যা নেই
তাদেরও জানিয়ে দিও,
তাতে আমার কোন মাথা ব্যথা নেই।
তুমি আজ কারো সহধর্মিণী
কারো মাতা, কারো বা ভাবী
কারো বা..........
কত যে নাম তোমার।
আহা, এই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

অনন্ত অবসর

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৮


গাজা ছেড়েছি আমি,
সিগারেটাও নিয়মমাফিক।
তুমি বলেছিলে যেমন,
সকালে একটা আর রাতে একটা।
এইতো ছিল শর্ত! তাইতো?
মনে আছে , কত কথা হতো ?
কতটাবার সময়ের মুখ চেপে বলেছি, আরেকটু থাকো।
রেস্টুরেন্ট কিংবা রিক্সায়
তোমার হাত ধরেই তো
কথা খুজে পেয়েছি।
তুমি শুধু শুনতে চাইতে
বলতে; বড্ড বেশি অল্প।
এই অল্প কথার ফাকেই আমি রাস্তার ধুলা,
গাছের শুকনো পাতা কিংবা রাস্তার... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

মৃত্যু হবে ভেবে

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৪২


আমার মৃত্যু হবে ভেবে,
আমৃত্যু উপোষ করে কি লাভ?
আমার মৃত্যু হবে ভেবে,
আমৃত্যু প্রদীপ জ্বেলে কি লাভ?
আমার মৃত্যু হবে ভেবে,
আমৃত্যু মৃত্যু দেবতায় কি চাও?
আমার মৃত্যু হবে ভেবে,
আমৃত্যু কেন নির্ঘুম রাত কাটাও? বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

দুঃস্বপ্ন

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ২৪ শে জুন, ২০১৬ সকাল ৮:২১


একটা স্বপ্ন ধুপ করে দুঃস্বপ্ন হতে দেখেছি
হতেই দিকবিদিক শুন্য হয়ে পালাতে চেয়েছি
ভেবেছি,পালাবো নিশ্চয়।
কিন্তু কোথায় পালাবো?
কোথায় যাবো?
দুঃস্বপ্ন সে তো পিছু ছাড়বার নয়।
আমি দেখেছি কিভাবে প্রকৃতি
কোলাহল কাটিয়ে শান্ত হয়,
আমি দেখেছি প্রকৃতি গান গেয়ে গেয়ে
কিভাবে আদিম নিস্তব্ধতায় ফিরে যায়।
আমি গানের মিছিলে ঠায় নিলাম,
সন্ধ্যা হলো, রাত এলো
ওরা আবার চুপচাপ।
আমার অবসর নেই,
গান গেয়ে গেয়ে এক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১৮ বার পঠিত     like!

কষ্টটা কোথায়?

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:২০


মলিন শার্টের অগোছালো চুলের ঐ এককোণে দাঁড়িয়ে থাকা
কোন এক বেখেয়ালি নেশাখোর ছেলেটাকে যদি কখনো দেখো,
রাত্রি জাগা নিয়নের বাতিতে, কিংবা আনমনে বসে থাকা বিকেলে ;
তাহলে কিছু করো না!
শুধু জিজ্ঞেস করো, "কষ্টটা কোথায়? "

নিশাচর অগোছালো ঐ নোংরা ছেলেটার সাথে যদি কখনো দেখা হয় ;
তাহলে কিছু করো না।
শুধু জিজ্ঞেস... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৬৭৩ বার পঠিত     like!

অপমৃত্যু

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:০১


গতকালের লেখা কয়েকটা শব্দ
বিষন্ন খাতায় পরে আছে একা;
মুকুট খোলা নগ্ন কলমটাও তেমনি আছে
যেমনি পরে থাকে মৃত কাক ।
কিছু জ্ঞানহীন শব্দ ঘুরপাক খায় ছেলেটির মাথায়।
ছেলেটির নেশাগ্রস্থ শরীর তখনও পরে বিছানায়।
যেমনি দেখে গিয়েছিলেম দুদিন আগে
কয়েকদিনের না কামানো দাড়ি,
ময়লা জামা-প্যান্ট আর জুতা না খোলা পা
ঠিক তেমনি আছে।
কেবল কোথা হতে যেন আগুন্তক মাছি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

শুকতারার জন্যে কবিতা

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১৭ ই জুন, ২০১৬ রাত ৩:৩৭


ধোয়াটে অন্ধকার ঘরে একজন জাগ্রত নারী
তীব্র গরমে ক্লান্ত হাত তালপাখাটা নেড়ে চলেছে অবিরাম।
পুরাতন প্রেমিকেরা হারিয়ে যাচ্ছে নতুনের ভিড়ে
একবার পাশ ফিরে নদী;
আবার চেয়ে দেখে দুটি নিষ্পাপ মুখ।
কিছু আনমনে প্রশ্ন ঘুরে ফিরে তার মাথায়
অন্ধকার ঘরে মেয়েটি হাতরে চলে তার হারানো অতীত,
পাশে শোয়া স্বামী , কন্যা দুটি ঘুমন্ত অবয়ব,
কিছু প্রশ্ন ছুড়ে দেই... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৫৬ বার পঠিত     like!

অন্ধকারের নিখিলেশ

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:১৫


মৃত্যু! তুমি আজ অন্ধকার নিশিতে
মৃতের হাড়ের ছা'য়েতে বন্দি
কোন এক নরপিশাচের
মস্তিষ্কহীন খুলি কিংবা সিগারেটের এস্ট্রে!
মৃত্যু! আলোতে কেন এত ভয়?
মৃত্যু! অন্ধকারে কেন এত কান্না?
মৃত্যু! তোমাতে কিসের এত অহংকার?
শুকতারা কি ফেরেনি ঘরে?
রাতের ধোয়াতে কি বন্ধ হয়নি নিশ্বাস?
তবু কেন থামেনি কান্না, হতাশা কিংবা ইস্কপিস্টের তকমাজি?
শেষ সিগারেট চুম্বনেও কি মেটেনি তৃষ্ণা ?
তবু কেন পিছু... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩০৩ বার পঠিত     like!

ছদ্মবেশ

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

পরাশ্রিত পরজীবীর মত জীবন,
এ জীবন আমার নয়; অন্য কারো।
অন্য কারো জীবনের
প্রতিটি মুহূর্ত একটা ঘোরের মত,
প্রতিটি দুঃখ যেন একটি দুঃস্বপ্ন,
প্রতিটি হাসি যেন একটি ছন্দপতন।
ছন্দপতনের এই খেয়ায়
কালান্তরের শেষ পাতায়;
এই আমি সেই আমি নয়
যে আমি এই আমি,
সেই আমি এই আমি নয়
সেই আমি অন্য কেউ।
অন্য কোন পথে,
অন্য কোথাও...... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

মৃত্যু কথা

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১২ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬


যেদিন মৃত্যু আমায় ডাকবে
চলে যাবো
চলে যাবো একাকী সংগোপনে।
এমন কি নিজেকেও জানাবো না
আমি চলে যাবো।
আমি চাই না
কোন কাপুরুষের ছেনালিপনায়
ছিন্নভিন্ন হোক আমার শরীর।
তথাপি তোমরা যদি খুঁজে বের করো
আমার মৃত শরীর
আর অপমৃত্যুর অপবাদে তুলে দাও
ঐ ছেনালদের হাতে
তবে মর্গের লাশগুলা নিয়েই
মিছিল হবে
মিছিল হবে নরকের দরজায়
তবুও এত সহজে ছাড় দ'বো না।
ছেনালরা আমার লাশ নিয়ে
ছেনালিপনা করলে;
আমিও... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৪৮ বার পঠিত     like!

কেমন আছি?

লিখেছেন বিপন্ন_বিস্ময়, ১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৬


অনেকদিন বলা হয় নিই, কেমন আছি?
ভাল আছি, 'কি মন্দ আছি
সুখে আছি, 'কি দুঃখে আছি !
অনেকদিন বলা হয় নিই, কেমন আছি?
ভাল কিংবা মন্দ, কেমন আছি?
অনেক দিন সে নদীতে ডুব দেই নিই
যে নদীতে জল বেড়েছে গোপনে গোপন,
অন্ধকারে টের পাই নিই
আজ সে নদীতে ডুব দিয়েই তলিয়ে যায়,
তলিয়ে যেতে যেতে
ঘুমিয়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৩২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৭৩৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ