
পরিচিত মুখগুলার দেখা নেই
একা একা বসে থাকি
কিছুই করার নেই
কেউ নেই ; শুধু বসে থাকি একা।
কারোর কিছু পাওয়ার নেই,
কারোর কিছু চাওয়ার নেই।
প্রয়োজন ফুরালে কারো দেখা নেই
আমি স্থির বসে থাকি একা
আমি স্থির বসে ভাবি একা
কারোর সময় নেই,
কেউ কাছে নেই
কেউ পাশে নেই
অসময়ে কেউ সাথে নেই
আমি শুধুই প্রয়োজন
ফুরালে কারো দেখা নেই।
সবাই সবার আমি কারো নয়
আমি শুধু প্রয়োজন
ফুরালে আমি নেই।
দিন যায়, কাছের মানুষ দূরে যায়
আর দেখা নেই
তবু কেন বসে থাকি, কিসের আশায়?
নতুন মুখ খুজে ফিরি তাই
তবু তারা কেন পাই এত ভয়?
মিশতে তাদের কিসের এত সংশয়।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






