
আমিও চাই
তোমারও স্বামী হোক, সংসার হোক
কোল জুড়ে আসুক ফুটফুটে একটি শিশু।
আমিও চাই
কেউ তোমায় মা বলে ডাকুক
কেউ তোমায় আরো ভালবাসুক
কেউ তোমায় বউ বলুক, আদর করুক
তাতে আমার কোন মাথা ব্যথ্যা নেই
তাদেরও জানিয়ে দিও,
তাতে আমার কোন মাথা ব্যথা নেই।
তুমি আজ কারো সহধর্মিণী
কারো মাতা, কারো বা ভাবী
কারো বা..........
কত যে নাম তোমার।
আহা, এই বুঝি সুখ?
এই বুঝি ভাল থাকা?
নিকুচি করি তোমার এই ভাল থাকার
ডাস্টবিনে ছুড়ে দেই তোমার এই সুখ।
তোমার ঐ গণ্ডমূর্খ, আকাঠ মাতালটা কি জানে
তুমি শুধু নারী নও, তুমি শুধু একটি নাম নও
তুমি কামিনী, তুমি রাধা, তুমিই রাজলক্ষ্মী।
তোমার মাথা মোটা বলদটার এসব জ্ঞান নেই
চোখ বুঝে হাল চালায় তোমার ক্ষেতে।
তুমিও বড্ড বোকা, সহ্য করো মুখ বুজে
আমিতো জানি, তুমিও জানাও
তোমার ক্ষেতের মুজুর আমি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



