একটি নোয়াখাইল্লা প্রশ্ন
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা বোধ হয় আমরা সবাই জানি। একবার কোন এক মাহফিলে ওয়াজের এক পর্যায়ে হুজুর জিজ্ঞাসা করল, সেখানে কেউ নোয়াখালীর মানুষ আছে কিনা, কারণ নোয়াখাইল্লা থাকলে ঘটনাটা বলা যাবে না। উপস্থিত সকলে অভয় দিলে তিনি বলা শুরু করলেন। কোন এক নদীর তীরে এক অপার্থিব বিশাল গাছ আছে। সেই গাছের প্রত্যেক পাতায় নাকি একজন করে মানুষের নাম লিপিবদ্ধ আছে। কোন মানুষের মৃত্যুর সময় সেই গাছ হতে তার নামাঙ্কিত পাতা নীচে পড়ে যায়। পাতাটি যদি নদীর পনিতে পড়ে তাহলে সে স্বর্গবাসী আর যদি মাটিতে পড়ে তাহলে নরকবাসী। হুজুরের গল্প শেষ হতে না হতেই এক ব্যক্তি বলে উঠল, হুজুর পাতাটার যদি অর্ধেক পানিতে আর অর্ধেক মাটিতে পড়ে তাহলে কী হবে? হুজুর জিগায়, আন্নের বাড়ি নোয়াখালী নি? সে মাথা উপর-নীচ করতেই, তিনি বললেন আমি তো আগেই বলেছিলাম এখানে কোন নোয়াখাইল্লা থাকলে গল্পটা বলা যাবে না। বলাই বাহু্ল্য, গল্পটা কাল্পনিক।
উপরেরটা কৌতুক হলেও বাস্তবে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন- কোথাও এক নাস্তিক ব্লগার লিখলেন, প্রস্রাব যদি অপবিত্র হয় তাহলে, এর প্রতিটি উপাদান ল্যাবরেটরীতে বানিয়ে প্রস্রাবের মতো একটি মিশ্রণ তৈরি করলে তার ব্যাপারে কী ফতোয়া? কিংবা আমরা ফসলের মাঠে যে ইউরিয়া সার দিই সেটা কিন্তু প্রস্রাবের একটা উপাদান। তাহলে ইউরিয়া গায়ে লাগলে অযু কি আবার করতে হবে?
আমাদের সর্বজ্ঞানী মহাজাগতিক ভাই কী বলবেন?
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন