আমি আর পারছি না..........অসংখ্য বসন্ত পেরিয়ে সঙ্গীহীন জীবনের পথচলা আর গন্তব্যহীন ঠিকানার খোঁজাখুজি...... আজ বড্ড দুঃসময়ে আমার তুমিহীনা পথচলা।
জীবনের এক অদ্ভুদ রহস্য সন্ধানে আমি আজ গবেষণায় মত্ত। এও জানি আমার দ্বারা গবেষণা অসম্ভব ও অকল্পনীয় ব্যাপার। আর যাই হোক মন নিয়ে জল্পনা-কল্পনা করা যেতে পারে, তাই বলে মনকে বন্দি করে রাখা অনেক দুরূহব্যাপার। মনকে বশ করার তাগিদে কিনা করেছি, পুঁড়িয়ে ফেলেছি তোমার দেয়া ডায়েরী, তোমার নীলখামের রঙ্গিন চিঠিরস্তূপ। তোমার জন্মদিন কবে তাও ভুলেছি, ভুলেছি তোমার দেখানো স্বপ্নসম্ভারও। ভালোবাসার বিষাক্ত বিষপানে আজ আমি নীলকন্ঠী। তুমি শিখিয়েছিলে কীভাবে ভালোবাসতে হয়, ভালোবাসা-বাসিতে হারাতে হয়। আমি হারিয়েছি তোমায়, তোমার ভালোবাসা বিপরীতে আমি বইছি তোমার ছুঁড়ে ফেলা ভালোবাসা, অর্পূন্ন ভালোবাসার জঞ্জাল।
ভালোবাসা বলে-কয়ে হয় না, কোন শর্তসাপেক্ষও নয়। অথচ জানলাম, আমাদের ভালোবাসা শর্তের অধীণ। বিচিত্র এ পৃথিবী! আরো বিচিত্র তোমার ভালোবাসা!
আজকাল অনেকেই আমার আচরনকে অস্বাভাবিক বলে। হয়তো বিরক্তবোধ থেকে কেউ কেউ পাগলও বলে। মনের আকাশে তখন ঘনকালো ভয়ংকর সাজেঁ কালবৈশাখী ঝড় তুলে। আমার এ অসহায়ত্বে তুমি কী সুখ পাও সেটা জানতে বড্ড কৌতহলী আমার মন।
ভালোবাসার সুখ যাতনা, অস্থির অনুভূতি অথবা পাগলামীর অসম সীমানায় অনিশ্চয়তা উপলদ্ধি বুঝে সেজন যে ভালোবাসায় হারায় আর বুঝার অক্ষমতা তার যেজন ভালোবাসায় নয়-ছয়ে বিলাসী!.........."যদি ভালো না লাগে তারে দিয়ো না মন"
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।