সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে যেখানে খরচ কম হয়। কারন যে অপচয় করে সে হচ্ছে গিয়ে সয়তানের বন্ধু তাই বিয়েতে যত কম খরচ হয়, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সেই বিয়ে বেশি পছন্দের। আমরা কি আল্লাহর পছন্দের বান্দা হতে চাই, নাকি সমাজের দাস?
আমাদের আদর্শ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ“সবচাইতে নিকৃষ্ট খাদ্য হচ্ছে সেই ওয়ালিমাহ এর খাদ্য যেখানে কেবল ধনীরাই নিমন্ত্রনপায়, গরীবেরা নয়”। **[সহীহ বুখারী]
“ সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে সহজতম বিয়ে (মোহরানার দিক থেকে)”। [ইবন মাজাহ, আবু দাউদ]
অন্য সহিহ বর্ণনায় এসেছে-“যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশী”আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জাহান্নাম কে ঘিরে রাখা হয়েছে আকর্ষনীয় কাজকর্ম দিয়ে আর জান্নাত কে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে।
**[বুখারী ৭: ২৪৫৫]
ভাইয়েরা আসুন যারা সামনে বিবাহ করবেন ইনশাল্লাহ তারা আকর্ষণীয় ভাবে না করে নিরস ভাবে করি । বস্তুত এতেই রয়েছে প্রকৃত সুখ ।বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে, তালাক যা সবচেয়ে নিচু মানের হালাল কাজ তা বর্তমান পৃথিবীতে হচ্ছে অর্থনৈতিক কারণে (Financial Distress) আর আমরা কিনা সবাই নিজেদের সামর্থ্যের বাইরে এসকল করে Financial Distress টি আমাদের জীবনে সমাজকে খুশি করার জন্যে নিয়ে আসছি যা মোটেও উচিত নয়। আর যাদের অনেক টাকা রয়েছে তাদেরও এসকল বেহুদা অপব্যয় এর কর্ম করা উচিত নয় যদি আপনি সৎকর্মশীল হয়ে থাকেন তাহলে অন্যকে এসকল কর্ম বর্জন করতে বলুন এবং নিজেও বর্জন করবেন ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




