somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেক।।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্ট খ্ট দরজায় আওয়াজ।
→ কে, কে ওপাশে?
→ আমি বিবেক,
→কি চাই?
→ দরজা খুলুন আপনার সাথে কাজ আছে।
→ কি কাজ?
→ আমি আপনার অন্তর কে জাগ্রত করতে এসেছি।আপনার অন্তর মরে গেছে।
→ না, আমি ঠিক আছি।
আপনি যান।
.
→ না, আপনি ঠিক নেই। আপনার চারপাশে এত কিছু হচ্ছে,
আর আপনি চুপ মেরে বসে আছেন?
→ তো কি করব?
এতে আমার কি, আমি ঠিকই আছি।
আপনি যান।

.
খ্ট খ্ট, খ্ট খ্ট।
→কে, কে ওপাশে?
→আমি, আমি ক্ষমতা,
আপনার কাছে এসেছি।
→ কেন, আমার কাছে কেন?
→ আমি আপনার কাছে ধরা দিতে এসেছি।
→ এতে আমার লাভ?
→ লাভ আছে, ক্ষমতা আপনার কাছে থাকলে
আপনি অনেক বড় হতে পারবেন।
আপনার অনেক নাম হবে।
সাধারণ মানুষ আপনার গোলাম হবে।
এতে আপনি সমাজে অনেক উঁচুতম ব্যাক্তি হতে পারবেন।
→ হ্যাঁ, আমি তাই চাই।
→ তাহলে দরজা খুলুন।
→ হ্যাঁ, ভিতরে আসুন।
স্বাগতম আপনাকে।
.
খ্ট খ্ট, দরজায় আওয়াজ।
→ কে,কে ওপাশে?
→ আমি বিবেক।
→ আপনি আবার কেন এসেছেন?
→ আমি আপনার চোঁখ খুলে দিতে এসেছি।
→ আমার চোঁখ তো খুলাই আছে।
→ না, আপনার দুইচোখ অন্ধ হয়ে গেছে ক্ষমতার গরমে।
→ না, আমি ঠিকই আছি, আমার এখন বিশাল ক্ষমতা,
আপনাকে চাইনা,
আপনি যেতে পারেন।
.
খ্ট খ্ট,খ্ট খ্ট
→ কে,কে ওপাশে?
→ আমি, আমি সম্পদ।
→ কি চান?
→আপনার এখন অনেক ক্ষমতা ,
আমি আপনার কাছে ধরা দিতে এসেছি।
→ হ্যাঁ, আমার এখন অনেক ক্ষমতা।
→হ্যাঁ, তাই আমি আপনার গোলাম হতে চাই।
→ স্বাগতম, আসুন,ভিতরে আসুন।
.
খ্ট খ্ট, দরজায় আওয়াজ।
→ কে,কে ওপাশে?
→ আমাকে চিনবেন না। দরজা খুলুন।
→ দরজা খুলে দেয়া হল।
→ আমরা পুলিশ, আপনাকে গ্রেফতার করতে এসেছি।
আপনার বিরোদ্ধে অনেক মামলা, থানায় চলুন।
→ দেখুন, আমার অনেক ক্ষমতা আছে, টাকা আছে।
আপনাদের অনেক টাকা দিব, আমার মামলা খালাস করে ফেলুন।
→ না, আমার টাকা ও ক্ষমতা লাগবেনা।
আমার বিবেক আছে, বিবেকের বাহিরে আমি কিছুই করতে চাই না।
.
→ বিবেক, আহারে কি ভুলটাই না করলাম তাকে আমি তাড়িয়ে দিয়ে।
→চলুন, হাতকরি লাগিয়ে।
( যাওয়ার সময় দরজার ওপাশে একজনকে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে।)
→ কে, কে আপনি?
→ আমি তোমার বিবেক।
.
→ আপনিই বিবেক, আমি আপনাকে খুঁজছি।
→এখন আমাকে দিয়ে তোমার কিছু হবেনা।
আমার আয়ু শেষ,
তোমার বিবেক কে তুমি যত্ন করনি, তাকে তুমি অবহেলা করেছ।
তোমার বিবেকের মৃত্যু হয়েছে।
→ অতঃপর লোকটার সকল অপকর্মের বিচার হল।
.
মোড়াল → বিবেক সবার দরজায়ই কড়া নাড়ে।
কেউ সাদরে দরজা খুলে বিবেককে কাজে লাগায়।
আর কেউ এই গল্পের মত হয়।
প্রত্যেকটা কাজের শুরুতে বিবেক আপনার কাছে আসবে।
তখন তাকে সঠিক ভাবে গ্রহণ করলেই সৎপথের ও সাফল্যের সন্ধান পাওয়া সম্ভব।
লিখা: Al-Amin Ahmed
(কাজী নজরুলের ছাত্র)

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×