somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে বাড়ছে বাংলাদেশিদের হাতে বাংলাদেশি অপহরণ

১৯ শে মার্চ, ২০১২ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। এখানে বৈধ-অবৈধ মিলে প্রায় ৩০লক্ষ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত।দেশের ভিটেমাটি বিক্রি করে সবাই এখানে আসে অল্প সময়ে কিছু টাকা আয় করে বাকি জীবনটা আরাম আয়েশে পার করার জন্য। কিন্তু এখানে এসেও প্রবাসীদের পড়তে হচ্ছে নানান ঝক্কি ঝামেলায়। আর সেটা যদি হয় নিজ দেশের মানুষের দ্বারা তাহলেতো দু:খের শেষ নেই!
ইতিপূর্বে বাংলাদেশিরা সৌদি আরবে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে সেদেশের পত্রিকায় খবরের শিরোনামও হয়েছে।সৌদি আরবের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে সেই অপরাধপ্রবণতা কিছুটা কমলেও এখন এক শ্রেণীর বাংলাদেশি নিজ দেশের মানুষ অপহরণের মতো জঘন্য কাজ ঘটাচ্ছে ।
একটি কুচক্রী মহল বাংলাদেশিদের পরিকল্পিতভাবে অপহরণ করে বিশাল অংকের মুক্তি পণের মাধ্যমে ছেড়ে দিচ্ছে। কখনো কখনো মুক্তপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহৃতদের জীবনহানি ঘটছে।বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশিদের অপহরণের এহেন ঘটনা বাড়ছে আশঙ্কাজনকহারে।গত ২মাসে শুধু রিয়াদ থেকেই অপহরণের শিকার হয়েছেন চারজন।এই ঘটনায় বাংলাদেশে একাধিক ব্যাক্তি ‍আটক হলেও অদৃশ্য শক্তির ইশারায় তারা ছাড়া পেয়ে যাচ্ছে খুব সহজেই।
অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায়ের জন্য ব্যবহার করছে আত্নীয়স্বজন অথবা ব্যাংক একাউন্ট । অপহরণকারীরা ইন্টারনেটের মাধ্যমে অপরিচিত নাম্বার ব্যবহার করে অপহৃত ব্যক্তির বাংলাদেশে অবস্থান করা স্বজনদের কাছে দাবি করছে বিশাল অংকের মুক্তিপণ ।এমনকি যথাসময়ে মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলেও জানা যায়।
ফেনীর ফুলগাজী থানার গতুমা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল খালেক। প্রায় ৭বছর আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে আসেন।ব্যবসা করেন রিয়াদের নাসিম হারেজ মার্কেটে।গত নয় মার্চ শুক্রবার স্থানীয় সময় মাগরিবের পর কে বা কারা তার মোবাইলে ফোন করে তাকে দোকানের বাহিরে যেতে বলে। আব্দুল খালেক বাহিরে গেলে তাকে গাড়ীতে ঊঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে স্থানীয় সময় রাত এগারোটার দিকে বাংলাদেশে খালেকের ভাই হালিমকে(০১৮২২৪৮৬৫৯৬)ফোন করে খালেকের মুক্তিপণ বাবদ চল্লিশ হাজার সৌদি রিয়ালের(প্রায় আট লাখ বাংলাদেশি টাকা)দাবি জানানো হয়, অন্যথায় খালেককে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা।খালেকের ভাই মুক্তিপণের টাকা দিতে রাজি হলে অপহরণকারীদের লোক কুমিল্লা সদর দক্ষিণে টাকা নিতে আসে। টাকা নিতে আসা চার ব্যক্তিকে পরবর্তীতে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি ঢাকার নরসিংদী এবং বরিশাল বলে জানা যায়।গ্রেফতারকৃতরা বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে আটক আছে।
এদিকে অপহৃত খালেকের স্বজনরা সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসে বিষয়টি জানালে দূতাবাসের শ্রম কাউন্সিলর আইয়ুব আলী একটি লিখিত অভিযোগ গ্রহণ করে তা কুমিল্লা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন এবং অপহৃতের স্বজনকে সাথে নিয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। সৌদিআরব পুলিশ মামলাটি আমলে নিয়ে তা স্পেশাল ব্রাঞ্চে প্রেরণ করে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×